somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেকিং নিউজ-ইতিহাসে তৃতীয় বিদেশী নাগরিক হিসেবে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার "ভারতরত্ন" পাচ্ছেন বাংলাদেশের জলমন্ত্রী মাহবুবুর রহমান।:D:D

২১ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বহু আকাংক্ষিত সেই "ভারতরত্ন" পদক।

প্রথমেই সংক্ষেপে বলা বাহুল্য, "ভারতরত্ন" (ইংরেজি অনুবাদে জুয়েল অফ ইন্ডিয়া বা জেম অফ ইন্ডিয়া) হল ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। জাতীয় সেবার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে ভারতরত্ন প্রদান করা হয়। ভারতরত্ন প্রাপকগণ ভারতীয় মানক্রমে বিশেষ স্থানের অধিকারী। বাংলাদেশের ভারতরত্নের পদকটি অশ্বত্থ পাতার আদলে নির্মিত। এর একদিকে দেবনাগরী লিপিতে “ভারত রত্ন” কথাটি লিখিত, অপর দিকে জাতীয় প্রতীক ও নীতিবাক্যটি খচিত।

অদ্যাবধি ৪২ জন ব্যক্তি এই সম্মান পেয়েছেন। যার মধ্য মাত্র দুজন অ-ভারতীয় বিশ্বের অত্যন্ত মর্যাদাকর এই পুরস্কার পান, তারা হলেন নেলসন ম্যান্ডেলা (সাউথ আফ্রিকা) এবং আবদুল গফফর(পাকিস্তান)। আর জলমন্ত্রী মাহবুবুর রহমান হবেন তৃতীয় মহান সম্মানিত ব্যক্তি যিনি এই বিরল সম্মানের অধিকারী হচ্ছেন।


গফফর-ম্যান্ডেলা-মাহবুব

কিন্তু কেন এই পুরস্কার? তাও বাংলাদেশের মত দুর্বল একটি গরিব দেশের একজন মন্ত্রীকে? ঐ যে আপনাদের আগেই বলেছি, মূলত ভারতরত্ন পুরস্কার দেয়া হয় ভারত মাতার সেবার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে। কিন্তু জনাব মাহবুব কি এমন সেবা করে ফেলেছেন যে তাকে এই মহামূল্যবান পুরস্কার দেয়া হবে?

যেখানে ভারতের মণিপুরে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং টিপাইমুখে ড্যাম বা বাধ দেয়ার কাজ উদ্ভোদন করতে এসে রাজ্যের জনগণের রোষানলে পড়েছিলেন ২০০৬ সালে সেখানে আরেকটি রাজ্য(বাংলাদেশের) একজন মন্ত্রী বলছেন টিপাইমুখে তিনি কোন সমস্যা দেখছেন না। যেখানে ভারতের স্থানীয় অধিবাসীরা নব্বই দশক থেকেই বলে আসছেন, এই প্রকল্প হলে বিরাট এলাকা জলমগ্ন হবে। তাদের বাসস্থান, জমিজিরাত এবং বিশেষ করে তাদের ধর্মবিশ্বাসের সঙ্গে যুক্ত পাঁচটি হ্রদ হারাতে হবে। ৬০টি গ্রামের অন্তত ৪০ হাজার লোক তাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদের শিকার হবেন। ২০০৬ সালে ভারতীয় পরিবেশবাদীদের দ্বারা সমর্থিত দুই ডজনেরও বেশি উপজাতি গোষ্ঠী টিপাইমুখে ড্যাম নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মণিপুর জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছিল। ড্যাম নির্মাণের বিরুদ্ধে গঠিত অ্যাকশন কমিটির অবস্থান হচ্ছে- ভূমির সঙ্গে উপজাতিদের জীবন, সংস্কৃতি এবং বাঁচা-মরা সম্পর্কিত। এর বিনাশ সাধন করে তারা কিছুতেই জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে দিতে পারে না। প্রয়োজনে তারা তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। আর সেখানে বাংলাদেশের জলমন্ত্রী মাহবুবুর কেন্দ্রীয় ভারত সরকারে পাশে গিয়ে দাঁড়িয়েছেন।

ভারতে আন্দোলনরত উপজাতি গোষ্ঠীগুলো আরও মনে করে, দিল্লি এই বাঁধ দিয়ে উৎপাদিত বিদ্যুৎ মণিপুরের উন্নয়নেও কাজে লাগাবে না। এমনকি প্রস্তাবিত প্রকল্পের কাজ করাতেও ভারতের অন্য প্রদেশের লোকবল ব্যবহার করবে। রাষ্ট্র নিয়ন্ত্রিত এনএইচপিসি রাজ্যের বাইরে চড়া দামে বিদ্যুৎ বিক্রি করবে। কিন্তু বাংলাদেশের রাজ্য সরকার এবং তার মন্ত্রীগণ আশা করছেন এই বাধ থেকে উৎপাদিত বিদ্যুৎ থেকে বাংলাদেশ রাজ্য হবে আলোকিত ডিজিটাল বাংলাদেশ।

আর ভারতের এই মহান কাজে দুষ্ট লোকের কথায় কান না দিয়ে বাংলাদেশের জলমন্ত্রী মাহবুবুর রহমান বাধের পক্ষে নিজেদের ক্ষতি জেনেও যে অনমনীয় অবস্থান নিয়েছেন সেটা কেন্দ্রীয় ভারত সরকারকে করেছে উৎসাহিত অনুপ্রানিত দু ভাবে। প্রথমত বাধ মেরে বিদ্যুৎ উৎপাদন করে করবে জমজমাট ব্যাবসা আর অন্যদিকে এমন কিছু মন্ত্রী থাকলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করতে আর বেশী সময় লাগবেনা।

আমার আজকে এই খবর শোনার পর খুব আনন্দে হচ্ছে। আনন্দে সন্ধ্যা থেকে গাচ্চি আমার প্রিয় সঙ্গীত, প্রানের সঙ্গীত, কবিগুরুর অমর সৃষ্টি..........

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ(বাংলাদেশ)
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।।


জয় হিন্দ..ভারত ম্যাতাকি জয়।


ঐতিহাসিক সেই সাক্ষাৎকার, যার কারনে আজ এই মুল্যবান পদক বাংলাদেশে।
৩৭টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×