এমন অনেক মুহূর্তই আছে আমার
যেগুলোর কোন প্রয়োজন নেই তুলনার।
যেমন স্বপ্ন দেখার কিছু মুহূর্তের কথাই বলি
আমার স্বপ্নে গভীর মায়া ছিল,
স্পষ্ট ভালবাসা ছিল প্রিয়তমার।
সকল কষ্ট নষ্ট হয়ে যেত সে স্বপ্নে
নিরানন্দের জ্বালা থেকে পেতাম মুক্তি প্রাণে।
প্রায়ই আমি প্রেমের স্বপ্ন দেখতাম
নিমগ্ন সুখে প্রেয়সীর গন্ধ পেতাম।
যৌবনের বিলাসিতা থাকত, অভিমান থাকত
মাঝে মাঝে দু'একটা প্রেমের গল্প
কিংবা ঠোটে চুমু খাওয়াও থাকত।
তাছাড়া স্বপ্ন বাদেও ভাবনার মাঝে
পেতাম তাকে আমার মনে প্রেমের আলাপনে,
মনের সে কথাতে যে আনন্দ ছিল
নেই কিছুই তার মত ভাল।
১০:৩৭ পিএম, ০৯-০৮-১৫।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


