ঘর মানে এই একটুখানি ছায়া,
চারটে দেয়াল, তুলসীমাচান, স্নিগ্ধ মোহমায়া।
একটি নদী রোজ-ই আমার অপেক্ষাতে থাকে,
তার-ই জলে অবগাহন করি,
দিনের বেলায় ওকে দূরে ঠেলে
রাত্রে ওকেই আলিঙ্গনে ভরি।
রাগ করেছ, রাগ করেছ নদী?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


