উৎসব মুখর ও আনন্দ আয়োজনে যোগদিন ।

অনেক প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন তফশীল ঘোষনা করা হয়েছে ।
গণ মানুষের তীব্র আকাঙ্খা আর অবিশ্বাস সন্দেহের মাঝ দিয়ে মনে হলো যে,
সূর্যের আলোর রেখা দিগন্ত ছড়িয়েছে ।
আসুন আমরা দেখি এই ঘোষনার মাঝে কি কি আশা ও প্রত্যাশা আছে ।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে : ১২ই ফেব্রুয়ারী ২০২৬ ইং ,রোজ বৃহ্সপতিবার, সকাল ৭.৩০মি: থেকে বিকেল ৪.৩০মি: পর্যন্ত;
: ৩০০ টি আসনে ভোট হবে।
:একই সঙ্গে গণভোট ব্যালট থাকবে, সেখানে জুলাই জাতীয় সনদ'২০২৫ইং পক্ষে বা বিপক্ষে ভোট দিতে হবে ।
মনোনয় পত্র জমা : ২৯ শে ডিসেন্বর ২০২৫ইং ।
নির্বাচন কমিশন কর্তৃক যাচাই বাছাই : ৩০শে ডিসেম্বর ২০২৫ইং হইতে ৪ঠা জানুয়ারী ২০২৬ইং ।
আপীল করার তারিখ : ১১ই জানুয়ারী ২০২৬ইং ।
আপীল নিষ্পত্তির তারিখ : ১২ই জানুয়ারী ২০২৬ইং হইতে ১৮ই জানুয়ারী ২০২৬ইং(রবিবার)
প্রার্থীতা প্রত্যাহার : ২০ শে জানুয়ারী ২০২৬ ইং
চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ : ২১শে জানুয়ারী ২০২৬ইং
নির্বাচনী প্রচারনা চলবে : ২২ শে জানুয়ারী ২০২৬ইং থেকে ভোট গ্রহনের শুরুর ৪৮ ঘন্টার পূর্ব পর্যন্ত ,
: অর্থাৎ ১০ই ফেব্রুয়ারী ২০২৬ইং সকাল ৭টা ৩০মি: পর্যন্ত।
পোষ্টাল ভোট : ২৫শে ডিসেন্বর পর্যন্ত Postalvotebd app এর মাধ্যমে ভোট দিতে পারবেন
: স্হানীয় ভাবে আরও তিন শ্রেণীর জনগণ পোষ্টাল ভোট দিতে পারবেন ।
প্রবাসী ভোট : প্রদান করতে হলে ১৮ই নভেম্বর থেকে চলমান প্রক্রিয়ায় অংশগ্রহন করে ভোটে অংশগ্রহন করতে পারবেন ।
রাষ্টীয় কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনী হেফাজতে থাকা জনগনও পোষ্টাল ভোট দিতে পারবেন ।
মোট ভোটার :১২ কোটি ৭৬,৯৫,১৮৩ জন
পুরুষ ভোটার : ৬ কোটি ৪৮,১৪,৯০৭ জন
নারী ভোটার : ৬ কোটি ২৮,৭৯,০৪২ জন
নুতন ভোটার হয়েছেন : ৪৫ লক্ষ প্রায়
মৃত ভোটার বাদ পড়েছে : ২১ লক্ষ অধিক
ভোটার নিবন্ধনের চূড়ান্ত তারিখ ছিল : ৩১শে অক্টোবর ২০২৫ইং ।
প্রার্থীদের আচরন বিধি সংশোধন, পরিমার্জন ও সংযোজন করা হয়েছে ।
গনতান্ত্রিক অগ্রযাত্রায় অংশগ্রহন করে দেশকে এগিয়ে যাবার অগ্রযাত্রায় সহায়তা করুন ।
ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো শুধুমাত্র বরাদ্ধ প্রাপ্ত বা দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি।
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে।
নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারবে না।
সংশোধিত তফসিল : ২০.১২.২০২৫ইং
১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করেছে ইসি।
ইসির সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ১১ জানুয়ারি, সোমবার থেকে রোববারের পরিবর্তে ৫ থেকে ৯ জানুয়ারি, সোমবার থেকে শুক্রবার হবে।’
‘আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ জানুয়ারি, সোমবার থেকে রোববারের পরিবর্তে ১০ থেকে ১৮ জানুয়ারি, শনিবার থেকে পরের সপ্তাহের রোববার পর্যন্ত হবে।’
https://play.google.com/store/apps/details?id=bd.gov.ocv.postalvoting&pcampaignid=web_share
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


