somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খলনায়কের চেষ্টা

২৯ শে জানুয়ারি, ২০১১ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন খলনায়ক। একটি জাতির দুর্দশার পটভূমি তৈরীকারী ক্রীড়নক। একটি দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব গ্রাস করার সুনিপুন চক্রান্তের হাতিয়ার। স্বার্থ হাসিলের পর ‘শান্তি’-তে নোবেল বিজয়ী সেই মোহাম্মদ এলবারাদি এখন চেষ্টা করছেন নিজ দেশে গড়ে উঠা স্বতঃস্ফুর্ত একনায়কতন্ত্র-বিরোধী বিক্ষোভের নেতৃত্ব নিতে। এজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেয়ার খায়েশও ব্যক্ত করেছেন।

মিশরের বর্তমান প্রেসিডেন্ট হোসনি মোবারক আপাদমস্তক মধ্যপ্রাচ্য সংক্রান্ত মার্কিন নীতির ধারক এবং বাহক। এলবারাদিও তাই। একারনে সমীকরনটা সহজেই বোঝা যাচ্ছে—একজন সমর্থকের জায়গায় আরেকজন সমর্থক আসাটা নিশ্চিতকরণ। মাঝখানে যে পরিবর্তনের আশায় সাধারন মানুষের প্রতিবাদ এবং আত্মত্যাগ সেটা যাচ্ছে পুরোপুরি বিফলে। জনগনের বিজয় নিশ্চিত হবার আগেই এমন ব্যবস্থা নেয়া হচ্ছে যাতে কসমেটিক সার্জারীর মাধ্যমে নেতৃত্বের চেহারা হয়তো বদলানো হবে কিন্তু অভ্যন্তরীন কাঠামো থাকবে একদমই আগের মত। স্বতঃস্ফুর্ত গনআন্দোলনের সবচাইতে দুর্বল দিক হচ্ছে এর কোন একক নেতৃত্ব না থাকা। ষড়যন্ত্রকারীরা সবসময় এর সুযোগ নিয়েছে। একারনেই হয়তো বিক্ষোভ শুরু হতেই এলবারাদিকে উড়িয়ে আনা হয়েছে।

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় এটা ঘটেছে এবং হয়তো এবারও ঘটবে। বাই-পোলার বিশ্বে তাও একটা প্রতিদ্বন্দ্বী ছিল, একটা প্রতিরোধ ছিল, ছিল একটা প্রতিষেধকের আশা। কিন্তু বর্তমান ইউনি-পোলার বিশ্বে তা এখন সূদুর-পরাহত!

এভাবেই কি জনগনের বিজয় সম্পূর্ন হবার আগেই তা ছিনিয়ে নেয়ার দারুন পরিকল্পনা সফল হয়ে যাবে? আরব জাতীয়তাবাদের উদ্যোক্তা জামাল আবদুল নাসেরের দেশের মানুষ কি এই পরিকল্পনা সফল হতে দেবেন? না-কি মিশরের মাটি থেকেই উথ্থান হবে আরেকজন নাসেরের! যে নেতুত্ব দেবে এই স্বতঃস্ফুর্ত একনায়কতন্ত্র-বিরোধী বিক্ষোভের। ইতিহাস বিভিন্ন সময় একেকজন সাধারন মানুষকে করে তোলে অসাধারন। এবার কি সেই ধরনের কিছু একটা আমরা দেখব?

এসব প্রশ্নের জবাব মিলবে ভবিষ্যতের গর্ভে। শত বছর আগে ফ্রান্সে বিপ্লবের মাধ্যমে সম্রাটকে উৎখাত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর আবার কিন্তু এসব নেতৃত্বের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। দেখা যাক আরব বিশ্বের বর্তমান পরিবর্তনের হাওয়ায় মিশরের জনগনের জন্য কী লেখা রয়েছে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×