somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম প্রকাশ.......

১৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে স্বাগতম.....
প্রথম বারের মত এখানে ব্লগ লিখার অপচেষ্টা করছি, সে জন্য প্রথমেই সবার কাছে ক্ষমাপ্রার্থী।
এর আগে yahoo 360 তে কিছু লিখলেও সেগুলো পাঠযোগ্য কিনা সে সম্পর্কে আমার এখন ও বিস্তর সন্দেহ আছে। যাহোক, পুরোনো কথা অনেক হলো, এখন আজকের মূল বিষয়ে আসা যাক.....

আমার সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু বলা হয়নি... আমি কিছু দিন আগে পড়া শেষ করে এখন একটি চাকরি করছি এবং আজকের ঘটনা সেই চাকরি সংক্রান্ত বটে.....


যতদিন পড়াশোনার মাঝে ছিলাম, কত যে ভাল ছিলাম তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি (যারা ভাবে কবে চাকরি করবো, কবে পড়া শেষ হবে, তাদের বলি... বাছারা, সুখে থাকলে ভূতে হালকা কিল দিয়ে থাকে, ওতে মন দিতে নেই.....)


আজকে আমাকে training এর জন্য একটি field survey তে পাঠানো হলো, ভাবলাম ভালই হলো, অফিস এর বাইরেও যাওয়া যাবে, বড় ভাইদের টাকাতে দুপুরের খাওয়াটাও হবে, AC গাড়িতে চড়ে ঢাকা শহরটাও একটু ঘোরা যাবে, সুতরাং লাভই লাভ। সাথে সাথে রাজি হয়ে গেলাম। সাথে আবার একটা জিপিএস (GPS- Global Positioning System) আর একটা কম্পাস ও দিল। বেশ একটা adventure ভাব চলে এল মনে। নাচতে নাচতে রওয়ানা হলাম অজানার উদ্দেশ্যে.....


কিন্তু বিধিবাম, গন্তব্য ছিলো পুরোনো ঢাকা,
যা আমার কাছে গোলোক ধাঁধা... (একটু কবিতাও ঝালাই করলাম)

কিন্তু আমার কাছে তো আছে GPS, যা দিয়ে শুনেছি দূর্গম পাহাড়-পর্বত পাড়ি দেয়া যায়, সুতরাং আমার আর ভয় কি? ঢুকে পড়লাম ভিতরে.....

দুপুরের খাবারের সময় আমরা ৩ জন একটু দুরে গেলাম খেতে, যদিও অনেকে মানা করেছিল, কিন্তু যার আছে GPS, তার আবার কিসের ভয়?

কিন্তু বিধাতা বোধহয় মুচকি হেসেছিলেন, খাওয়া শেষ করে যখন ফিরব, কেউ রাস্তা খুজে পাচ্ছিলো না, একজন বললো কাউকে ঠিকানা জিঞ্জাসা করি, আমি বললাম, "ছি: এখন ও টেকনলজি এর ব্যবহার শিখলো না বাঙালী", তাতে সবাই চুপ, আমি ভাব নিয়ে GPS টা নিলাম হাতে আর বললাম "Follow Me"


কিন্তু পুরোনো ঢাকার পুরোনো বিল্ডিং এর জঙ্গলে Satellite গুলির সাধ্য ছিলো না আমাদের খুঁজে পাবার। ফলে যা হবার তাই হলো, পথ হারিয়ে ফেললাম.... কিন্তু সে কথা কি করে বাকিদের বলি, তাতে যে মাথাটা কাটা যায়। খুব ভাব নিয়ে হাটছি তো হাটছি, পথ শেষ হয় না। বিভিন্ন জায়গাতে যাই, কিন্তু যেখানে যাবার সেখানে যেতে পারছি না। সবাইকে বলি, আরে সামনেই... শেষে সবাই গেলো রেগে....


কিন্তু আমি ভাঙবো, তবু মচকাবো না। পানি খাবার নাম করে এক দোকান থেকে জেনে নিলাম পথের ঠিকানা, এবং ২ মিনিটের দূরত্বে পৌঁছেও গেলাম। (যা ৪০ মিনিট ধরে খুজলাম, তা আসলে পাশেই ছিলো)
আর সফল সমাপ্তি হলো আমার প্রথম adventure এর.......


(আর কানে ধরলাম....
GPS নিয়ে adventure, আর না আর না.)


এই অসহ্য লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ..... :)
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৪১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×