somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় (বর) হওয়া......

২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম ব্লগ লেখার পর কিছু দিন বেশ ভয়ে ছিলাম, ভেবেছিলাম আমার মত একটি ছেলের লেখা..... কেইবা পড়বে... কিন্তু পোস্ট করার পরের দিন দেখলাম ২০টি Hit ও ৪টি Comment. সেগুলি পড়ে দেখলাম, কয়েকজন স্বাগত জানিয়েছেন..... ব্যস, আমাকে আর পায় কে, বসে পড়লাম ২য় ব্লগ লিখতে :).....


আর ভূমিকা না করে আজকের মূল বিষয়ে আসা যাক....
ইদানিং আমার বন্ধু মহলে "বিয়ে" নিয়ে বেশ চিন্তা-ভাবনা চলছে। এবং প্রায় সবার মধ্যে এসব নিয়ে বেশ আগ্রহ ও দেখা যাচ্ছে। সবাই নিজের মত করে বিয়ে করার পক্ষে (এবং অতি নগণ্য কয়েকজন বিপক্ষে) নিজের যুক্তি তুলে ধরছে....... এদের মধ্যে বিশেষ একজন তো নিজের বিয়ে করার অনিচ্ছা জানানোর পরে মা-বাবা এবং বোনদের চাপের মুখে নিজের নাজেহাল অবস্থা জানিয়ে কিভাবে, কোন অগাণিতিক প্রক্রিয়ায় সে তার জীবনসঙ্গীনি পছন্দ করবে, তার ও আভাস দিয়েছে :P


যা হোক, এসব কিছু দেখে আমার ও মনে হলো, এসব নিয়ে আমারও একটু ভাবা দরকার (হাজার হলেও বয়স তো আর কম হয়নি.:D)..

কিন্তু........ ভেবে যা বের হলো, তা আসলেই ভয়ানক.....
যেমন, প্রথম কথা হলো এখন যেমন আমার কাউকে নিয়ে কোনো চিন্তা করতে হয়না, বিয়ে হলে তো একজনের চিন্তা এসে জুটবে (এক পিচ্চিকে সামলে বুঝেছি, দায়িত্ব কি জিনিস..), তারপর যখন যেখানে খুশি ঘুরে বেরানো যাবে না, সবচেয়ে বড় কথা... সবসময় সাথে একজন থাকবে অথবা একজনকে নিয়ে চিন্তা করতে হবে, এটা ভাবতেই কেমন যেন লাগছিলো ( ভীতিকর একটা অনূভুতি... মোটেও সুখের কিছু না)। সবমিলিয়ে স্বাধীনতার দফারফা।


এই কথাগুলি মাথায় আসার পর নিজের বিবেকের তাড়নায় আমি তাদেরকে বোঝানোর চেস্টা করলাম, কিন্তু উপরের সব কথা বলার পরও তাদের মধ্যে কোনো ভাবান্তর হলো না.... তবে ভাবান্তর কিছুটা হলো আমার।
সবাই যখন একদিকে, আর যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, সুতরাং ওদের কথাই শেষ পর্যন্ত মেনে নিতে হলো। আর ওদের কাছে শুনে মনে হলো, বিয়ে বিষয়টা বোধহয় অতটা খারাপ না......

তারপর, ঠিক করলাম বাসায় তো বুঝাতে হবে, যে ছেলের বিয়ের বয়স হয়েছে। বাসায় এসে একথা-সেকথা বলি, বলি বন্ধুদের তো সবার বিয়ে হয়ে যাচ্ছে... কিন্তু কেউ কোনো পাত্তাই দেয় না......শেষে একদিন অনেক সাহস করেই বললাম, "বিয়ের ব্যপারে কি ভাবছো?" একথা শুনে মা এমন ভাবে তাকালো যে, মনে হলো বোধহয় আমি খুন করার কথা বলছি.... এবং তারপর কোনো উত্তর নেই....... বুঝলাম তিনি এখন ও আমাকে পিচ্চিই ভাবেন......


সুতরাং এখন আমার নতুন চিন্তা শুরু হোলো, কিভাবে নিজেকে বড় প্রমাণ করা যায়। জানি না কবে শেষ পর্যন্ত বড় হতে পারবো......../:)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×