somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছাপূরণ ২......

১৫ ই মে, ২০০৮ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতদিন আমার হাসপাতামে থাকার কিছু অভিজ্ঞতার কথা লিখেছিলাম, আজকে বাকি কথাগুলো লিখবো।

হাসপাতালে প্রথমে আমার রুম ছিলো ৫০৪, সেখানের নার্সগুলি বেশ ভাল ছিলো আর আমাকে আপনি আপনি করে বলতো, আর বেশ হাসিখুশি ও ছিলো। কিন্তু কিছুদিন পর ৬১২ নং বুমে চলে যাই, কিন্তু সেখানের নার্সরা অনেক বড় ছিলেন, আমার সাথে এমনভাবে কথা বলতো যেনো আমি একটা বাচচা ছেলে... তো তাদের সাথে কোনো মজা করতে পারি নি, তবে এক ডাক্তার আর সাথে ছোট্ট একটু মজা করেছিলাম।

হাসপাতালে থাকার সময় সবচেয়ে বিরক্তিকর সময় ছিলো সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত, কারন ততক্ষন আমাকে স্যালাইন নিয়ে শুয়ে থাকতে হত, আর আর মধ্যে ২বার পিচ্চি (মানে ইন্টার্নি) ডাক্তার এসে দেখে যেতো। দেখা বলতে কেমন আছি, কোনো সমস্যা আছে কিনা এসব জিজ্ঞাসা করতো। একদিন ডাক্তার এসেছে, আর আমার মা বাবা কেউ নেই তখন রুমে, এসে যথারীতি প্রশ্ন, কেমন আছেন? এই ডাক্তার ছিলেন সব চেয়ে ছোটো অন্যদের চেয়ে, আর খুব সেজেগুজে আসতেন (আর বিশাল ভাব নিয়ে চলাফেরা করতো...)। তো তখন যেহেতু কেউ ছিলো না মনে হলো একটু মজা করি। বললাম, ভালো না। উনি তো বিশাল ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি অনেক কস্টে হাসি চেপে বললাম, দেখছেন না, জন্ডিস হয়েছে। এটা শুনে নার্স সাথে সাথে হেসে দিলেন, আর ডাক্তার এর মুখ পুরো লাল হয়ে গেলো, তারপর উনি কোনো রকমে ব্লাড প্রেসার মেপে চলে গেলেন। পরে নার্স বলেছিলো যে, ওই ডাক্তার প্রথমে খুব রাগ করলেও পরে নাকি নিজেও অনেক হেসেছে আমার কথা মনে করে...

হাসপাতালে থেকে আরেকটা কাজ করেছি, সারাদিন বসে থেকে থেকে একসময় কবিতা লেখার চেস্টা শুরু করলাম। প্রথমদিন এক লাইন লিখে বসে আছি, পরের লাইন আর মনে আসছে না। এমন সময় এক মামা ফোন করলেন খবর নেয়ার জন্য। তাকে বললাম যে কবিতার লাইন পাচ্ছি না। উনি যা সাহায্য করলেন তাতে কবিতাটা দাড়ালো এমন,
“বনের মধ্যে মাঠ চলেছে সরু,
তুমি আর আমি যেনো দুটি গরু।

প্রভাতে ঊঠেছে সুর্য লাল,
আমি আজ খেয়েছি মশুরের ডাল।।“

এই অবস্থা দেখে বুঝলাম কবিতা লেখা আমার কাজ না। তবুও অনেক কস্ট করে কিছু লাইন লিখেছিলাম পরে। হাসপাতালে একদিন হঠাৎ বেশ জ্বর এসেছিলো, জানি না সেদিন কেনো যেন একজনের কথা খুব মনে পড়ছিলো, সেদিন কয়েকটা লাইন লিখছিলাম.....

১। “শিশির ভেজা ঘাসে, তুমি হেটেছো কি কখনো?
কখনো কি পেয়েছো সেই স্নিগ্ধ ছোঁয়া?

কুয়াশার চাদরে নিজেকে ঢেকে কখনো কি দেখেছো নতুন ভোর?
এই সব স্বপ্ন, টুকরো স্মৃতি, কখনো কি যাবে ভোলা?”

২। “সবুজ ঘাসের উপর তোমার লাল আঁচল,
ভালোবাসতে শেখায় আমায়,

তোমার হাতের ওই লাল চুড়িগুলো,
আমার প্রাণে নতুন স্পন্দন জাগায়,

তোমার মুখের ওই একটুখানি হাসি,
আমার মনে নতুন আশার দোলা দেয়,

তোমার চোখের সেই দৃষ্টি,
স্বপ্ন দেখতে শেখায় আমায়,

তোমার সব স্মৃতি, তোমার সব কথা,
আমাকে নতুন করে প্রেরণা জাগায়।।“

যদিও কোনো ভাবেই এগুলোকে কবিতা বা ছড়া কোনো কিছুর মধ্যেই ফেলা যায় না, তবুও লেখলাম। কারন ... থাক, কারণটা না হয় নাই বললাম...
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×