somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'বাঁধ ভাঙার আওয়াজ' - মুক্তবুদ্ধি ও মননের ক্ষেত্র

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'বাঁধ ভাঙার আওয়াজের' পরিবর্তন ও পরিবর্ধনের [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ংরিপড়সনষড়ম/ঢ়ড়ংঃ/28698799]খবরে[/লিংক] আপনারা যারা স্বাগত জানিয়েছেন তাদের অনেক অভিনন্দন। আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবএখানে। বাকী গুলো থাকনা সারপ্রাইজ হিসেবে। গত ঘোষনার সাথে যে ছবিটি ছিল সেটি ছিল এই ব্লগের একদম প্রথম দিককার লেআউট যা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। আপনাদের আশ্বস্ত করছি, এবারকার নতুন ডিজাইন/লেআউট আরও আধুনিক ও সুন্দর। যেসব ফিচারগুলো জনপ্রিয় হয়নি (যেমন সর্বোচ্চ ব্লগার) সেগুলো আপাতত থাকছে না। ড্রাফট কে পোষ্ট হিসেব করার বাগটি নতুন ডিজাইনে ফিক্স হচ্ছে। গ্রুপ ব্লগে ইউজার যোগ করা যাবে বর্তমানে কমেন্ট ব্লকিং সিস্টেমের মত একটি সহজ প্যানেলের মাধ্যমে। অডিও ও ভিডিও ফাইল যোগ করার ব্যাপারটি বিবেচনায় আছে। ব্যাপারটির সাথে ব্যান্ডউইডথ লিমিটেশন ও ক্যাপাসিটি জড়িত। আমরা আশা করছি বাংলাদেশে ইন্টারনেট সেবা উন্নয়নের সাথে সাথে এসব সমস্যার সমাধান হবে।

[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহভড়ৎঁস.হবঃ/]সামহোয়্যার ইন ফোরাম[/লিংক] কিন্তু রয়েছে কিন্তু সবাই সেটা ব্যবহার করছে না।

মডারেশনের ব্যাপারে আমাদের ইচ্ছে হচ্ছে যত কম সম্ভব মডারেট করা যায়। এই ব্লগটি এমন একটি মডেল হয়ে উঠছে যেখানে ভিন্ন মতগুলোর সহাবস্থান এবং সুস্থ যুক্তি তর্কের মাধ্যমে পারস্পরিক ভুল বোঝাবুঝি কমানোর একটি ক্ষেত্র তৈরি হচ্ছে। এখানে সমাজের স্পর্শকাতর বিষয়গুলো অত্যন্ত সাহসিকতার সাথে কেউ কেউ তুলে ধরছেন ও এনিয়ে বিতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে। অবশ্য কিছু লোকের কাছে এই ব্যাপারটি আরামদায়ক হচ্ছে না ও নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেয়ার কালচারটি এখানেও তারা বলবত রেখেছেন। আমরা কিন্তু আশাবাদী যে সুস্থ মতামত আদানপ্রদানের মাধ্যমেই সবাই একটি 'কমন গ্রাউন্ডে' পৌছাতে পারবেন। দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ব্যক্তিগত আক্রমন পরিহার করা। আবর্জনা শুদ্ধ জলের তোড়ে ভেসে যায়। তবে যে কোন ধরনের অসুস্থ কার্যকলাপের প্রচেষ্টা রুখে দেয়া হবে আমাদের উন্নত মডারেশন সিষ্টেমের মাধ্যমে। আমরা আশা করব আপনারা এই ব্লগটিকে নিজের ভেবেই একে কলুষিত করবেন না।

আগামীতে এখানে অনেক নতুন ব্লগারের পদচারনা হবে। পৃথিবীতে অনেক উদাহরন আছে যে রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, সাংবাদিক, সেলিব্রিটি, খেলোয়ার ইত্যাদিরা ব্লগিং করছেন মানুষের কাছাকাছি আসার জন্যে। আমরা আশা করব বাংলাদেশে এরুপ সংস্কৃতি গড়ে উঠবে এই ব্লগকে ঘিরে এবং এই ব্লগটি হয়ে উঠবে মুক্তবুদ্ধি ও মননের ক্ষেত্র ।এখানে যারা অনেকদিন ধরে আছেন তারা নিশ্চয়ই নতুনদের সানন্দে গ্রহন করবেন ও পথ দেখাবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:০৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×