সৈয়দ আফসার
লোহা
লোহার সাথে কাঠের সম্পর্ক দেখে
তোর বুঝি বেশ লাগছে পাশচোখে
তুই হাসলেই লোহার শক্তি ঠেলে
সলাজে মরচা ধরে রাখে স্টিলে
কাঠ-লোহার মূল্যাবোধ হউক গুমরসম্মত
ইস্পাত
ইস্পাতের স্রোতে পরস্পরার কিছু ধার তুলে
ছুঁড়ে দিলাম চুপচাপ; ঠেকা কাম কেবল চলে
সন্নিকট বেশ নিরাপদ, কিন্তু পৌরহিত্যে-শরম!
কাঁধে ঠেলে রাখছি, পোড়াবাড়ির কানাঘুষা
তোর জন্য ঢেকে রেখেছি নকল স্পর্শলিপ্সা
চুম্বক
চুম্বকের আর্কষন ধরে-রাখ শোষণক্ষমতা
বিপরীত মেরুর সঙ্ঘবোধ টানেল পাতা
ইচ্ছে শিকে কাঁদুক নম্রতার চুম্বাকর্ষণ
দিনভর তাক্ করে রাখি স্পর্শের ঘ্রাণ...
পার্শ্ব-প্রতিক্রিয়া ভাল থাক, দংশন হউক নিদ্রা
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




