গানের ভেতর প্রাণপাখির ঘর
সৈয়দ আফসার
কবিতা বা গান জীবনের কথা বলে! সে স্বপ্ন থেকেই কবিতা দু'এক লাইন হাবিজাবি লিখতে চেষ্টা করি। আর গান!, গান -প্রাণ একই সুতোয় বাঁধতে পারি বলেই বেঁচে আছি, অর্ধেক মরে...। বেঁচে থাকার জন্য আমাদের যেভাবে আহার প্রয়োজন; ঠিক আত্নাকে সতেজ রাখতে গানকে আমি সে দৃষ্টিতেই দেখি। গানকে কি আমি জাগিয়ে রাখি অন্তরে? না গান আমাকে জাগিয়ে রাখে দিবারাত্রির ঘোরে? সে মর্মকথা কখনো খুঁজিনি। শুধু এটুকু জানি গান আমার প্রথম আত্নায় হাঁটে, দ্বিতীয় আত্নার প্রাণ চুষে, শেষ আত্নার জাগিয়ে রাখে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে। কেন আমি গানকে জাগিয়ে রাখি? কোনই-বা গান আমাকে জাগিয়ে রাখে? জানি না। কেনো কাজের ফাঁকে সারাক্ষণ সুরে বে-সুরে দেহের সাথে গান গেয়ে যাই... কেনো গানের ভেতর হাসি, দীর্ঘশ্বাস টেনে নেই দূরদৃষ্টিপানে। কেনো প্রাপ্তি-অপ্রাপ্তির গ্লানির সাথে মিশে যেতে হয়। গানের অনেক কথা নিজের জীবনের চাওয়া-পাওয়ার হিসাব মিলে বলেই কি সবাই গানকে ভালবাসি? তাও কিন্তু বলা যাবে না। নাকি গান স্মৃতিপটের কথা সুরে বাজে বলে আমাকে স্নাত করে রাখে? কেনই-বা একটি নির্দিষ্ট সময় পাড় হলেই গান ভাললাগার রূপ পরিবর্তন হয়? কেনই-বা গান ত্রিকালেও চির যৌবনা থেকে যায়? মনবাউল হয়ে পথে পথে ঘুরতে চায়! কারণ গানকে কখনো ধরা যাবে না। ছোঁয়া যাবে না।যাবে না প্রিয়া বানাতে... শুধু উপলব্দি করতে হয়! নিজের গতি প্রকৃতিকে একাকার করে নিজের ভেতর জাগে। এখানে প্রশ্ন উঠতে পারে কোন মনকে জাগাতে পারে? সে প্রশ্ন আপেক্ষিক... কারণ প্রতিটি গান তার পরিবেশ-সমাজ-মেজাজ-দ্বিধা-দ্বন্দ্ব-ভেদাভেদ-বিধি-নিষেধ ডিঙিয়ে যে গান হয়ে ওঠে জীবনের কথা, সমাজের কথা, নিপীড়িত-নির্যাতীতদের কথা, কৃষক, শ্রমিকসহ আমজনতার কথা।সে গানকেই আত্নায় লালন করি। যে গান নিজেকে সঠিক পথ দেখায়, যে গান মুক্তির পথে হাঁটে, সে গানকে আবদ্ধ করে রাখি বুকের ভেতরে। আমি বাজি। সেও বাজে। বাজে অন্তরে... যন্তরেও বাজে...।
গান অন্তরে বাজলেই নির্মল হালদারের বাসনা কবিতাটি মনে পড়ে যায় বারবার।বাসনা কবিতার প্রথম স্তবকে গান আর প্রিয়তমাকে এক নিটোল মায়াবন্ধনে আবদ্ধ করেছে সে লাইনগুলো যে কোন পাঠককে ছুঁয়ে যাবে।
তুমি গান করছো
আর আমি গানকে ছোঁয়ার নামে
তোমাকে জড়িয়ে ধরছি।
তুমি জানো, গানকে ছোঁয়া যায় না।
তুমি কি জানো, গানকে ছোঁয়ার নামে
তোমাকে আলিঙ্গন করছি?
আর আমি তাকে জড়াতে পারিনি বলে, গানের ভেতর আবছায়াকে আলিঙ্গন করছি!!!
___________________________ভাললাগা একটি গান
ও ভাই রাখনি খবর
কুনি ব্যাঙের পেটের ভিতর থাকে আজাগর ।।
ভাইরে ভাই,
ব্যাঙের ভিতর সাপের বাসা মানুষ খাইতে চায়
মরা দেখলে দূরে থাকে জ্যান্ত ধরি খায়
উল্টা দেশের উল্টা কথা শুনলে লাগে ডর
ছয় বলদে হাল জুড়েছে লেজ কাটা বান্দর ।।
ভাইরে ভাই,
ইঁদুরে খায় বিড়াল ধরি গাইয়ে মারা বাঘা
ইছা মাছের লাথি খাইয়া হাতির ছুটে হাগা
টুলি ফাড়ি বলদ ছিঁড়ি পাগায় দিল লড়
ছাগলে খায় শিয়াল ধরি বাঘে পাইল ডর ।।
ভাইরে ভাই,
মশা মাছির হুঙ্কারেতে পাহাড় ভাঙি যায়
তিন দিনেরই মরা গরু শকুন ধরি খায়
ভেড়ির পেটে বান্ধিয়াছে চিতা বাঘের ঘর
তিন-পাইয়া কুকুরের ডরে সিংহের উঠে জ্বর ।।
ভাইরে ভাই,
কত হস্তী বান্ধা রইল মাকড়েরই জালে
হাজার টাকার বাগান খাইল তিন টাকার ছাগলে
দুষ্ট নারীর ছলে নষ্ট অযোধ্যা নগর
মুখপোড়া বান্দরে মজায় সোনার লঙ্কাচর ।।
ভাইরে ভাই,
নিম গাছেতে কাঁঠাল ধরে তাল ধরে বেল গাছে
কুম্ভীর খাইয়া হজম করে বালিয়াগড়া মাছে
দুর্বিনশায় কয় মরার পেটে জিন্দারই কয়বর
গাছের উপর মাছের বাসা প্রশান্ত সাগর ।।
দুর্বিনশা(১৩২৭-১৩৮৪ বাংলা)
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



