কোথায় যেন সুক্ষ্ণ একটা যন্ত্রনা,
আমরা প্রত্যেকেই একা,
এখন থেকে আমাকে আর আমি বলে ডাকবোনা।
আমার ভেতর আমি আর একা নই, অনেক
ক্ষুদ্রাতিক্ষুদ্র আমিত্ব,
সবারই স্বতন্ত্র অস্তিত্ব আমি টের পাই।
সবারই ক্ষমতা এতটাই যে, ওদের
নিজেদের মধ্যে নেই কোন যোগাযোগ,
প্যারা চৌম্বক পদার্থের মত এরা সকলেই বহুমুখী।
এত বহুমুখী আমিত্বের কারনে হয়ে পরেছি দুর্বল,
আমার ভেতরে চলছে অবিরাম গৃহযুদ্ধ,
নিজেকে এখন থেকে আমরা বলে সম্বোধন করাই শ্রেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


