তোমার ভেতরের অতৃপ্ত চিৎকার গুলো আমি
আজো শুনি,
তোমার যে কতটা তৃষ্ণা ছিল এই সৌরমন্ডলের
রহস্য উৎঘাটনে।
তুমি ভাবতে, আর প্রতিনিয়ত ভাবাতে
তোমার শিষ্যদেরও,
ওরা কিছুটা ভাবত, আর বাকীটা
খুজে নিত যা ছিল ঈশ্বরের মনে।
কেঁপে উঠত আলেকজান্দ্রিয়ার আকাশ,
ও তার ঈশ্বরের চোখের সীমানা।
তোমার সুদূ্র পানে চোখ মেলে চেয়ে থাকা,
আর আকাশে তারাদের ছুটোছুটি,
তোমার মনন ও আত্নবিশ্বাসের ক্ষিপ্রতা,
নতুন অজানাকে আলোর মুখে দিলে আকৃ্তি।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


