somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই অ্যাম রেডি টু ডাই’

০৯ ই জুলাই, ২০১০ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য লড়াই করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গতকাল সুপ্রিম কোর্টে হাজিরা শেষে সংবাদকর্মীদের এসব কথা বলেন। এছাড়া তিনি তার সহকর্মীদের বলেছেন, আমাকে নিয়ে কী করবে। মেরে ফেলবে। আই অ্যাম রেডি টু ডাই। আদালত অবমাননা মামলায় গতকাল সকালে তাকে কারাগার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির করা হয়।
এ সময় তার হাতে বাংলাদেশের সংবিধান, ‘সংবিধান ও গণতন্ত্র’ নামে বই ছিল। সকাল ৯টা ৫ মিনিটে তাকে হাজির করা হলে প্রায় ১৫ মিনিট তিনি তার পত্রিকার সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন। আইনজীবীদের মধ্যে এ সময় ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার আবদুর রাজ্জাক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রমুখ। আইনজীবীরা আদালত অবমাননা মামলায় মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলে তিনি বলেন, আমি ক্ষমা চাইবো না। সকাল ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। এ সময় মাহমুদুর রহমান ছাড়াও পত্রিকাটির সাবেক প্রকাশক হাসমত আলী ও তিন সাংবাদিক হাজির ছিলেন। তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আদালতকে জানান, এ মামলায় মাহমুদুর রহমান শোকজের জবাব দেবেন। বাকি চার আসামি নিঃশর্ত ক্ষমা চাইবেন। এ জন্য সময়ের প্রয়োজন। তিনি চার সপ্তাহ সময় দেয়ার জন্য আবেদন জানান। আপিল বিভাগ ১২ই আগস্ট পর্যন্ত সময় দেয়। ওইদিন পরবর্তী শুনানি হবে। ওইদিন মাহমুদুর রহমানসহ অন্য আসামিদের হাজির হতে হবে। শুনানিকালে মাহমুদুর রহমানের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট সালেহউদ্দিন প্রমুখ। শুনানি শেষে ৯টা ৩০ মিনিটের দিকে মাহমুদুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে যান। সেখানে ব্যারিস্টার রফিক-উল হক সাংবাদিকদের বলেন, চার আসামি ক্ষমা চাইবেন। মাহমুদুর রহমান ক্ষমা চাইতে রাজি হননি। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এ প্রথম কাউকে কারাগার থেকে সুপ্রিম কোর্টে হাজির করা হলো। ডিজিটাল বাংলাদেশে এটা হচ্ছে ইতিহাস। আইনজীবীদের সঙ্গে পরামর্শকালে মাহমুদুর রহমান জানান, তার ওপর নির্যাতন চালানো হয়েছে। ১০টা ৫ মিনিটের দিকে মাহমুদুর রহমানকে প্রিজন ভ্যানে করে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়। আদালত অবমাননা মামলায় গত ২রা জুন মাহমুদুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল আপিল বিভাগ। একই সঙ্গে তাদেরকে হাজিরেরও নির্দেশ দিয়েছিল। মাহমুদুর রহমান ছাড়া এ মামলার অন্য চার আসামি হলেন আমার দেশের সাবেক প্রকাশক হাসমত আলী, বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী, উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও বিশেষ প্রতিনিধি অলিউলৱাহ নোমান। ‘চেম্বার জাজ মানেই রাষ্ট্রপক্ষে স্টে’ এমন শিরোনামে সংবাদ প্রকাশের জন্য রিয়াজউদ্দিন খান ও মাঈনুল হাসান এ আদালত অবমাননা মামলাটি দায়ের করেছিলেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×