somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংস্কৃতি বিনোদন - আপনিও হতে পারেন কয়েক মিনিটের তারকা!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুপারস্টারদের যেমন হয় আপনার অবস্থাও হতে পারে সেরকম৷ পাশে অসংখ্য ভক্ত৷ আপনি হাসছেন, এদিক-ওদিক তাকাচ্ছেন – ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, যেন আপনি খুব বড় কোনো সেলেব্রিটি৷ স্বপ্ন নয়, এখন বাস্তবেই এটা সম্ভব৷

এমন তারকা হতে গেলে আপনাকে অভিনয় করে অস্কার জিততে হবেনা, অন্য কিছুতে দারুণ সাফল্য পেয়ে জিততে হবে না পুরস্কার, শুধু পকেটে কিছু টাকা থাকলেই হলো৷ বিশ্বাস হচ্ছেনা? অ্যাডাম স্টুয়ার্ট কিন্তু তা করে দেখিয়েছেন৷ যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী এই তরুণ লস অ্যাঞ্জেলেসে খুলেছেন ‘ক্রাউডস অন ডিমান্ড' নামের একটি প্রতিষ্ঠান৷ তাদের কাজই হলো খুব সাধারণ, অখ্যাত কোনো মানুষ যে কিনা কিছুক্ষণের জন্য সুপারস্টার হওয়ার আনন্দ নিতে চান, তাঁকে একটু সহযোগিতা করা৷ ‘ক্রাউডস অন ডিমান্ড' সেই সহযোগিতা করে লোকজন জোগাড় করে দিয়ে৷ আপনি টাকা দেবেন, লোকজন আসবে, আপনি যা যেভাবে করতে বলবেন করবে, ব্যস তারপর চলে যাবে৷ এই কাজের জন্য গত অক্টোবরেই ‘ক্রাউডস অন ডিমান্ড' খুলেছিলেন অ্যাডাম স্টুয়ার্ট৷ ৫ মাসও হয়নি, এরই মধ্যে লাভ আসতে শুরু করেছে!

মানুষ কেন পকেটের টাকা খরচ করে কয়েক মিনিটের জন্য তারকা হতে চায়? স্টুয়ার্ট বললেন, ‘‘তাঁরাও চান নিজের গণ্ডিতে একটু জনপ্রিয় হতে বা কাউকে খুশি করতে৷'' টাকা দিয়ে লোক আনা অবশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অন্তত নতুন কিছু নয়৷ কোনো কোনো রাজনৈতিক দল সমাবেশের আগেই ‘বিশাল জনসমাবেশ' বলে পরে ভাড়া করা লোক দিয়ে সমাবেশকে বিশাল করে দেখায় – এমন কথা তো আমরা কবে থেকেই শুনে আসছি৷ ‘ক্রাউডস অন ডিমান্ড'-এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই৷

অ্যাডাম স্টুয়ার্ট ছিলেন অভিনেতা৷ টিভি নাটক কিংবা সিনেমায় ছোটখাটো, খুব কম গুরুত্বের চরিত্রে অভিনয় করতেন৷ রুজিরোজগার খুব একটা হতো না৷ সে কারণেই ‘ক্রাউডস অন ডিমান্ড' খোলা৷ ক'দিন আগে এক ভদ্রলোক যোগাযোগ করলেন৷ তিনি চান রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের সময় তাঁর আশপাশে কিছু লোক থাকুক৷ অন্যরা এমনভাবে থাকবেন, এমন কিছু করবেন যাতে ভদ্রলোককে তাঁদের ‘নায়ক' মনে হয়৷ তো কয়েক মুহূর্তের জন্য বানানো নায়ক এলেন, খাওয়ার আগে-পরে কয়েকজনের সঙ্গে একটু কথা বললেন, তারপর গুণমুগ্ধ ভক্তদের কাছ থেকে সুপারস্টারদের মতো বিদায় নিয়ে চলে গেলেন৷ হ্যাঁ, যাবার আগে পকেট থেকে কিছু টাকা দিয়ে যেতে হয়েছে তাঁকে৷

এমন সাজানো নাটক-সিনেমার নায়কের জন্য ভক্ত জোগাড় করতে খরচ কেমন পড়ে? অ্যাডাম স্টুয়ার্ট জানালেন কাজ অনুযায়ী খরচটা বাড়ে কমে৷ তবে খরচ সম্পর্কে একটা ধারণা দিতে গিয়ে জানিয়েছেন, কেউ যদি ভিআইপির মতো বিমান থেকে নেমে ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেতে চায়, তাহলে ভাড়া করা লোকদের শুধু দাঁড় করিয়ে রাখতেই প্রত্যেকজনকে দিতে হবে প্রায় ৫ ইউরো করে, আর যদি মিছিলও করাতে হয় তাহলে অঙ্কটা বেড়ে হয়ে যাবে ১০ ইউরো!

সূত্র- এসিবি/এসবি (এএফপি)

Click This Link


সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি.....

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×