পুড়িঁয়ে পুড়িয়ে বেঁচে থাকার
লোভ- আকন্ঠ মদ্যপ; দুলে-টলে একাকার৷
স্বজনে যাতনে-নাশে নীল সে; অসীম লালসায়
নদীবর্তী মানুষ দেখে তা রঙ্গীন৷ আহা কি কঠিন চক্রান্ত!
অন্ধ গায়েন - দরদী ধলেশ্বরীর পাড়ে অবিভ্রান্ত
গলা ছেড়ে পিরিতির গান গায়
নরম চর বাড়ে ক্রমশ প্রিয় মুখের মতো আদুরে
সারা বাংলাদেশের নদী দিনরাত অশ্রু গোপন করে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


