somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুহিলপুরে গ্রামের মানুষের আকবর পাগলা

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকবর আলী ভাই আমার সাথে আপনার পরিচয় নেই, দেখাও হয়নি। তবে গত কয়েকদিনে আপনি আমার অনেক পরিচিত। আপনি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী। আর ব্রাক্ষণবাড়ীয়ার সুহিলপুরে গ্রামের মানুষের আকবর পাগলা। মুক্তিযুদ্ধ করে ক্ষান্ত হননি, ৪২ বছর ধরে রাস্তা পাহারা দিয়েছেন কোন কিছু ছাড়াই। আপনার মতো এই ত্যাগী মানুষদের আমরা পাগল বলেই ঢাকি। ভাই অনেক প্রশ্ন জানার ছিল, কেন এত কষ্ট করছেন? কত দিন না খেয়ে থেকেছেন ? কত দিন এখানে ওখানে খেয়েছেন? কিন্তু দায়িত্ব ছাড়েনি মৃত্যুর আগ পর্যন্ত....

এত ত্যাগের পরও আপনি চিকিৎসার খরচের অভাবে পড়ে ছিলেন ব্রাক্ষণবাড়ীয়া হাসপাতালে। এই খবর শোনার পর কয়েকজন তরুণ আপনাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে উন্নত চিকিৎসার জন্য। শুরু হয় তাদের যুদ্ধ একজন মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য। কত মায়া আর মমতার সাথে আপনাকে সুস্থ্য করতে ঔষধ, চিকিৎসা, আইসিইউ কত কিছুর জন্য তারা দৌড়েছে। আকবার ভাই যারা ছুটছেন তাদের সামর্থ্যও বেশি না, তবে মনটা অনেক বড়।

আকবর আলী ভাই, আপনার ভাল চিকিৎসার জন্য সাহায্য চেয়ে কাল রাতে মেইল পাঠানো হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। বড় প্রয়োজন ছিল আইসিইউ-র, জরুরি সহযোগিতা চেয়ে পাঠানো হলো ফ্যাক্স। কতবার ফোন দেয়া হলো, কিন্তু মন্ত্রণালয় হতে কেন উত্তর পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মেইল আর ফ্যাক্স কেউ দেখে কিনা জানিনা! একবার হয়তো জানাতে পারতেন তাদের কিছু করার নেই। এ বড় মন্ত্রণালয়, এত বড় প্রতিষ্ঠান। কিন্তু কেন উত্তর পাওয়া যায়নি, তা জানিনা। আপনাদের জন্য এ মন্ত্রণালয়, আপনার সমস্যা জানার বিশেষ ব্যবস্থা থাকা দরকার। বড় বড় প্রতিষ্ঠান হলেই সেবা দিবে, তা ঠিক না। মনটাকে বড় করতে হবে, দায়িত্ব নিতে হবে। প্রতিষ্ঠান আছে হয়তো মনটা নেই। হয়তে তাদের অভাব আপনার থেকে হয়তো অনেক বেশী।

আকবর আলী ভাই একবার চোখ খুলে যদি দেখতেন, দেশের প্রতি আপনার ভালবাসার জন্য, কত তরুণ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। এত তরুণ এসেছে আপনার জন্য। তাদের রক্তের কোন সম্পর্কে নেই, নেই পরিচিতির। তারা ছুটেছে একজন দেশপ্রেমিকে শ্রদ্ধা জানাতে, বাঁচাতে।আকবর আলী ভাই এ শ্রদ্ধা আপনার প্রাপ। নিখাদ শ্রদ্ধা। কোন মনোনয়ন, পোষ্ট বা সুবিধা পাওয়ার জন্য এই শ্রদ্ধা নয়। এই শ্রদ্ধা ও ভালবাসা বিনয়ের, কৃতজ্ঞতার।

আকবর আলী ভাই নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, হাত জোরে ক্ষমা চাই। দেশের জন্য যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছেন, তা এখনোর অর্জিত হয়নি। সুবিধাভোগীদের দৌড়ে আপনি বড় অযোগ্য ছিলেন। প্লট, চাকরি, ভাতা, ফ্লাট, গাড়ী, পদবী তো আপনার ভাগ্য জোটেনি। জোটেনি প্রথম পর্যায়ের চিকিৎসাও। আপনার মতো লোকদের জন্য কিছু হবে কিনা জানি না। তবে জনগনের অর্থ খরচের জন্য নানা কাজ হবে। কত কত মানুষের বক্তৃতা শুনতে হবে, দেখতে হবে। আপনাদের ত্যাগেই তো সুবিধাবাদীদের ভোগ....

গত ৪২ বছর আপনি রাত জেগে সুহিলপুরের রাস্তায় পাহারা দিয়েছেন। নির্জন রাতে মানুষকে সাহস দিয়েছেন। আজ আপনি শান্তিতে ঘুমান আকবর আলী ভাই। আপনার নিজের ঘরে আপন ঠিকানায়। কোন চিন্তা কইরে না, আপনার দেশ আর রাস্তায় থাকবে আপনার মতোই কেউ দেবে। দেখেন কত তরুণ আপনার জন্য এগিয়ে এসেছে। তারা স্বপ্নের কারিগরি। আপনাদের স্বপ্নের দেশ তারা গড়বে। এ তরুণরা এ দেশকে একদিন এগিয়ে নিয়ে যাবে। এ দেশ আপনার স্বপ্নের দেশ হবেই...

আকবর আলী ভাই কথা দিলাম, আপনাকে দেখতে আসব। আপনার পাশে বসব। আপনার রাস্তা একটু পাহারা দেবো। আপনার কথা শুনার বড় ইচ্ছে, আপনার স্বপ্নগুলো, কষ্টগুলো জানতে বড় ইচ্ছে হয়। আপনার আজবীনের ত্যাগের কথা বলব, আমার সন্তানকে। আপনি শান্তিতে থাকুন।
----
জনাব আকবর আলী ১৪ নভেম্বর ২০১৩ ঢাকা মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাদের গভীর শ্রদ্ধার সাথে বিদ্রোহী কবির মাজারের পাশের মসজিদের জানাজার পর পাঠিয়ে দেয়া হয় ব্রাক্ষণবাড়ীয়ায়। সেখানে আজ রাতে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে দাফন করা হয়। যারা আকবর আলী ভাইকে বাচাতে আপ্রাণ কাজ করেছে, তাদের প্রতি অবনতভাবে শ্রদ্ধা জানাই। রুবায়েত, শোভন, ইবনুল ভাই, জাবেদ ভাই, সৈকত, শাওন, শাকিল, বাবু, সোহেল, অঞ্জন দা... আরো অনেক অনেকজন —
আরো তথ্য Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×