somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা চাওয়া সাহসীর কা. কাল ১৭ নভেম্বর বিকাল ৪ টায় রাজু ভাস্কর্

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমা চাওয়া সাহসীর কাজ

এ রাষ্ট্রের ক্ষমতা উৎস জনগন। যাদের দায়িত্ব দিয়েছি তারা দায়িত্ব পালণ করেনি। রাষ্ট্রের মালিক হিসেবে একবার প্রশ্ন করিনি, কেন দায়িত্ব পালণ করলেন না? কেন ব্যর্থতা? কেন আলী আকবার চিকিৎসা পাননি? আমি ক্ষমা চাইব হাত জোর করে, মাথা নিচু করে। এ ক্ষমা বিবেকের কাছে নিজের জন্য!

আমরা ক্ষমা চাইব অকৃতজ্ঞতার জন্য, আমরা ক্ষমা চাইব দায়িত্ব হীনতার জন্য, ক্ষমা চাইব নিস্ত্রিয়তার জন্য। ক্ষমা চাইব দায়িত্ববান হওয়ার জন্য। যাতে আগামী দিনে আলী আকবর ভাইয়ের মতো কাউকে বিনা চিকিৎসা বিদায় নিতে না হয়।

এদিক ওদিক অনেক প্রশ্ন করা যাবে। অনেক কথা বলে দায়িত্ব এড়ানো যাবে। তবে একবার বিবেকের ডাক শুনুন। যা বলে তাই করুন.... কাল ১৭ নভেম্বর বিকাল ৪ টায় রাজু ভাস্কর্

---
কত সভা,সমাবেশ-ই নাহ হয় এই শহরে। আগামীকাল ১৭ নভেম্বর আমরা আমাদের নিস্ত্রিয়তা, উদাসীনতা আর আমাদের নিলজ্জতার জন্য ক্ষমা সভায় আসার আবাহন করছি।

বীর মুক্তিযোদ্ধা আলী আকবরে যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যু কারণে। তার কাছে ক্ষমা চাইতে এক হচ্ছি আমরা আগামীকাল বিকাল ৪.টায় রাজু ভাস্কর্য এর পাশে। ক্ষমা চাইব ব্রাক্ষণবাড়ীয়া জেলার সুহিলপুরে গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের কাছে। গ্রামের সাধারণ মানুষের কাছে তিনি আকবর পাগলা হিসেবে পরিচিত। গৃহহীন আকবর পাগলা ৪২ বছর সুহিলপুর-তেলিয়াপাড়ার রাস্তার ধারে জীবন কাটিয়েছেন। নির্জন রাতে আকবর পাগলা ছিল এই রাস্তা পারাপারকারী হাজারো মানুষের সঙ্গী।

গত ৪২ বছরে আকবর পাগলার ভাত কাপড়ের অভাব হয়নি।গ্রামের যার বাড়িতে আকবর পাগলা গেছে তারাই তাকে খাবার দিয়েছে।

দিনকয়েক আগে অসুস্থ আলী আকবর ব্রাক্ষণবাড়ীয়া হাসপাতালে আসেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা ছাড়াই তিনি তিনদিন হাসপাতালের মেঝেতে পড়েছিলেন। কিছু তরুন তাঁকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে।

ঢাকা মেডিক্যাল কলেজের ডাক্তার জানা জরুরি ভিত্তিতে তাকে আইসিইউ-তে নিতে হবে। কিন্তু প্রায় ৭০ বয়সি পাগলার জন্য আইসিইউ যোগাড় করা এই শহরে কত কঠিন তা উপস্থিত সবাই জানেন। শহরের সকল সরকারী হাসপাতাল ঘুরে একটি হাসপাতাল সিরিয়াল রাখলেন। তবে কথা একটাই সকাল ৯টায় মধ্যে বিশেষ সুপারিশ লাগবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ফ্যাক্স ও ইমেইল এবং শতাধিকবার ফোন দিয়ে উত্তর মেলেনি। আলী আকবরের জন্য সুপারিশ আসেনি।

১৪ নভেম্বর ২০১৩ বেলা ১২.৩০টায় আলী আকবর পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজার শেষে তাকে পাঠিয়ে দেয়া হয় তার প্রিয় ভূমিতে। সুহিলপুরবাসীরা তাদের আকবর পাগলাকে সমাধিত করে।

দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার নানা সুবিধা দিচ্ছে। কিন্তু কোন সুবিধাই পৌছানো যায়নি আলী আকবরের মতো মানুষের কাছে।

যে স্বাধীনতা আমাদের গর্ব, যাদের ত্যাগের কারণে আজ দেশ এত সমৃদ্ধ। তাদের বিনা চিকিৎসা মৃত্যু আমাদের জন্য লজ্জার। আমাদের অক্ষমতার, নিস্ত্রিয়তা, উদাসীনতা, অবজ্ঞার আর আমাদের নিলজ্জতার জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। আমাদের দায়িত্ব পালন করেনি। তাই ক্ষমা প্রার্থনা করব।

দেশে এই আলী আকবরের মতো অনেক আলী আকবর আলী এখনো আছেন। আমরা তাদের খাদ্য, চিকিৎসা আর বাসস্থানের নিশ্চিয়তা চাই।আর কোন মুক্তিযোদ্ধার যেন এভাবে বিদায় নিতে না হয়। বীর মুক্তিযোদ্ধা আলী আকবর-র প্রতি ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা এ কাজের সূত্রপাত করতে চাই।

জানি অনেক ব্যস্ততা আপনার।তারপরও আসুন না একবার, অল্প সময়ের জন্য। শোক জানাতে নয়, নিজের বিবেকের সামনে দাড়িয়ে ক্ষমা চাইতে আলী আকবরদের কাছে।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×