somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ারটেল এবং আমি!!!!!!!

২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যদি টিভি অন করে বাংলাদেশের বেসরকারী চ্যানেলগুলো দেখেন তাহলে একটা জিনিস খুব তাড়াতাড়ি নজরে চলে আসবে। জিনিসটা কালকে থেকেই আছে। এক কোনায় ছোট লাল স্কয়ারে একটা কাউন্ট ডাউন চলছে একযোগে। বাংলাদেশে ইতিপূর্বে এমন জিনিস কেউ দেখে নাই। প্রথম প্রথম বুঝতে না পারলেও এই জিনিসটা কী, এখন প্রায় সবাই জানে। এয়ারটেল। ভারতীয় টেলকম কোম্পানী, ভারতী এয়ারটেলের বাংলাদেশ যাত্রার কাউন্ট ডাউন। এখন থেকে হিসাব করলে, আর মাত্র ১৮ ঘন্টা পরই আসছে সেই ক্ষণ।

মোবাইলে কথা বলতে আমার বরাবরই অনীহা। বোধহয় অতীতে আনলিমিটেড ইউজ (মিস ইউজ)’এর ফল। এখন সেটার ফেয়ার ইউসেজ পলিসি চলছে। ফলে, কার কী ট্যারিফ প্ল্যান, কী কী সুবিধা, কোন অপারেটরে সবচে কম কথা বলা যায়- এসব নিয়ে তেমন মাথা ঘামাই না। তবে এইবার একটু ঘামাতেই হলো। বেশ কয়েক দিন আগে ওয়ারিদের সীম মেন্যু হঠাৎ করেই এয়ারটেল লাইভ হয়ে যায়। আমি ঘাবড়ালাম না। বুঝতে পারলাম, গুজবটা তাহলে সত্যিই ছিল। এয়ারটেল আসছে। আজকে ঘুম থেকে উঠে যখন মোবাইলের স্ক্রিন লগো ওয়ারিদের বদলে এয়ারটেল দেখলাম, ক্ষণিকের জন্য মনে হলো এটা আবার অন্য কারও মোবাইল নয়ত!

যে কোন কারনেই হউক, মোবাইল অপারেটর, হ্যান্ডসেট, কলরেট ইত্যাদি নিয়া কথা বলা কিংবা গবেষণা করা আমরা খুবই পছন্দ করি। এটি আড্ডার একটি জনপ্রিয় টপিকও বলা যায়। শুধুমাত্র এই বিষয়টাতে যে পরিমাণ মেধা অপচয় হয়েছে, অন্য কিছুতে সেটা ঢাললে বাঙালি নি:সন্দেহে আরও কিছুদূর এগিয়ে যেত। বাঙালি কিছু দিন পর পর একটা না একটা টপিক খুঁজে বের করে অথবা টপিক উপহার দেয়া হয়। আমরা সেইটা নিয়া ঘাটাঘাটি করতে করতে ফেনা তুলে ফেলি। শেষে অবস্থা এমন দাঁড়ায়, মূল ঘটনাই আড়ালে পড়ে যায়, হিতে বিপরীত হয়ে যায়। যেমন মুসা ইব্রাহীমের পর্বতাভিযান, ড. ইউনুসের তহবিল স্থানান্তর, যুদ্ধাপরাধীদের বিচার, বেগম জিয়া’র বাড়ি থেকে উচ্ছেদ ইত্যাদি ইত্যাদি। বর্তমানে যেমন চলছে, সাকার গ্রেপ্তার এবং পুঁজিবাজারের মারাত্মক ধস; চারদিকে কেবল একটাই রব, দোস্ত, তোর কত গেল রে! এবং এর সাথে সর্বশেষ সংস্করণ, এয়ারটেলের বাংলাদেশ আগমন।

এর মধ্যেই লোকজনের মনে নানা গুজব ডানা মেলতে শুরু করেছে। কেউ বলছে, সস্তায় ভাল ভাল হ্যান্ডসেট দিবে, কলরেট অনেক কমিয়ে দেবে, ইন্টারনেট সুবিধা বহুগুন বেড়ে যাবে ইত্যাদি। এর বিপরীত কথাও বলা হচ্ছে। কেউ বলছে, এসবই আসলে এয়ারটেলের বিরূদ্ধে অপপ্রচার। এভাবে এয়ারটেলের উপর জনগণের প্রত্যাশা বাড়িয়ে দেওয়া হচ্ছে যেন পরবর্তিতে তা বাজারে এলে জনগণ হতাশ হয়ে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে, বেশ কয়েক মাস আগে দেশের প্রায় সবকটি পিএসটিএন সরকার বন্ধ করে দেয়। এর সাথে এয়ারটেল-এর সংশ্লিষ্টতা আছে বলে অনেকে সন্দেহ পোষণ করছেন। আবার অনেকে আর্থিক বেশ কিছু অসংগতিও খুঁজে পেয়েছেন। সবকিছু ছাপিয়ে ভারতী এয়ারটেল বাংলাদেশে প্রবেশ করেছে, সেটাই হলো মূল কথা। ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে এ প্রতিষ্ঠানটি। বিনিয়োগ করবে প্রায় ৩০ কোটি ডলার। ইতিমধ্যে তারা ওয়ারিদের দুই হাজার বিটিএস’কে সাড়ে ছয় হাজারের বেশিতে উন্নীত করেছে। (সূত্র: একাধিক বাংলা ওয়েবসাইট)

এই পোস্ট যে কারনে দিলাম, এখন সেটা বলি। গতকাল মালয়েশিয়ায় বড় ভাইয়ের কাছে ফোন দিয়েছিলাম। কথা শেষে দেখলাম মিনিটে তিন টাকা পয়ঁতাল্লিশ পয়সা কেটেছে। এত সস্তায় মালয়েশিয়ায় কথা বলা যায় দেখে বেশ তখন বেশ অবাক হয়েছিলাম। এখন বুঝলাম, এয়ারটেল সেই কারন। পাঠক এখন আপনি যদি বিদেশে সস্তায় কথা বলা টেস্ট করতে চান, তাহলে নিজ দায়িত্বে করবেন। কট খাইলে আমার কোন দোষ নাই
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×