somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটাকেই বলে রাষ্ট্রীয় রসিকতা

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যক্তিগত কাজে দেশের বাইরে আছি বেশ ক’দিন। বাইরে থাকলে টিভি আর সামাজিক মিডিয়ার ওপর নির্ভরশীল হতে হয় বেশি। মোবাইল তো আছেই। মুহূর্তেই খবর আসে কোথায় কি ঘটেছে। বিরোধীদের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল চলছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা। রাজপথে ককটেল বিস্ফোরক আর তাণ্ডবের খবর তো এখন নিত্যদিনের ঘটনা। বুধবার সকালেই দৃশ্যপট বদলে গেল। হরতাল নয় শিরোনাম হলো রানা প্লাজা। আলজাজিরায় খবরটি দেখে চমকে উঠলাম। এর মধ্যে মানবজমিন-এর অনলাইনেও খবরটি এসে গেছে। মৃত্যুর খবর। প্রতি মিনিটেই মৃত্যুর কাফেলা বাড়তে থাকলো। বাংলাদেশে মৃত্যু কোন খবরই নয় এখন। হয় পুলিশের গুলিতে না হয় প্রাইভেট বাহিনীর গুলিতে কেউ না কেউ নিহত হচ্ছে। অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এটা বলা আহাম্মকি ও মস্ত বড় বোকামি। বলতে হবে মানুষ খুনের লাইসেন্স এখন সবার কাছে আছে। আইন আদালত সবই চালু আছে অবশ্য। এ নিয়ে কে কথা বলতে যায়। রানা প্লাজায় শতাধিক শ্রমিকের মৃত্যু নিয়ে বলার কি আছে। পুলিশের বারণ সত্ত্বেও যখন সোহেল রানা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেননি তখন কি বলবেন। ক্ষমতা না থাকলে এমনটা করা যায় খবরেই দেখলাম মানুষের যখন আহাজারি তখন যুবলীগ নেতা সোহেল রানাকে স্থানীয় এমপি মুরাদ জং উদ্ধার করে নিরাপদ ঠিকানায় নিয়ে গেছেন। তখন কি বুঝতে কারও বাকি আছে এবারও কিছু হবে না। যেমনটা হয়নি তাজরিন গার্মেন্টেসের মালিকের। দলবাজির কাছে আইন যখন অসহায় হয়ে যায় তখন যে কোন দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটে। এলোমেলো হয়ে গেছে সব কিছু। লিখতে পারছি না। শুধু বলছি এই মৃত্যুর দায় নেবে কে? সহজ উত্তর কেউ নেবে না। রাষ্ট্র তো নেবেই না। সোহেল রানাই বা নেবেন কেন? আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছেন এটা বলে আমরা সবাই ভুলে যাবো। তাই যদি না হবে একজন এমপি কি করে শ’ শ’ মানুষ হত্যাকারীকে প্রটেকশন দেন। এমপি বটে। এরাই বারবার জনগণের ভোটে এমপি হন। ভবনটি ঝুঁকিপূর্ণ আগের দিন মিডিয়ায় খবর এলো। পুলিশও সতর্ক করলো। ব্যাংক বুঝতে পেরে কার্যক্রম বন্ধ করলো নোটিশ টানিয়ে। বুঝলেন না শুধু কতিপয় ডলার লোভী আর ভবন মালিক সোহেল রানা। না বোঝারই কথা। প্রশাসন যেখানে তার হাতের মুঠোয়Ñ তখন ডরের কি আছে। বরং উল্টো খবর রটালেন একটা ফাটল ধরলেই কি ভবন ভেঙে পড়ে? বিল্ডিং তৈরির কি কোন নিয়মকানুন আছে এই দেশে? রাজধানী ঢাকাতেই নেই। এটা তো পঁচিশ কিলোমিটার দূরের ঘটনা। সাভার অঞ্চলে গার্মেন্টস কারখানায় মৃত্যু যেখানে হররোজের ঘটনা, সেখানে আমরা এটাকে আমলেই নিচ্ছি না কেন? বৈদেশিক মুদ্রা রাখার জায়গা নাকি নেই। বড়াই করে আমাদের নীতিনির্ধারকরা বলে থাকেন। মুদ্রা খরচ না করলে রিজার্ভ বাড়বে এটাতো পাগলও বুঝে। তবুও আমাদেরকে এই গল্প শোনানো হয়। অবস্থা যেদিকে যাচ্ছে মুদ্রায় টান পড়বে এটা কি বুঝতে বড় কোন পন্ডিতের প্রয়োজন হবে। একদিকে রাজনৈতিক অস্থিরতা। অন্যদিকে মানুষ সৃষ্ট দুর্যোগ গার্মেন্টস শিল্পকে অস্তিত্ব সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। এর পেছনে একটি শক্তিশালী নেটওয়ার্ক যে কার্যকর রয়েছে এটাও সবার জানা। সব জেনেও আমরা বলছি দেখি না কোথায় যায়। যেখানে যাওয়ার সেখানেই যাবে। আমরা যখন বুঝবো তখন হা-হুতাশ করা ছাড়া আর কি কিছু করার থাকবে? আগুন লাগলে আমরা বলি হতে পারে এটা নাশকতা। বিল্ডিং ভেঙে গেলে নাশকতা বলবো কি করে? এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলা ছাড়া আর কিছুই বলার নেই। কেউ মানুন আর না মানুন। এই যখন অবস্থা তখন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর চমক লাগানো বক্তব্য হাজির করেছেন জাতির সামনে। রানা প্লাজা ভেঙে পড়ার কারণ নাকি মৌলবাদী তৎপরতা। ওরা নাকি ভবনটি ধরে নাড়াচাড়া করেছিল। সে জন্য ভেঙে পড়েছে। খাটি কথা। এটাই একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। এখন বুঝুন সোহেল রানার কি হবে? সোহেল রানারা বার বার এভাবেই পার পেয়ে যায়। মৌলবাদীরা যদি বিল্ডিংও ভেঙে দেয় তাহলে তো রাষ্ট্রও ভেঙে দেবে একদিন। সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন বসে বসে। যাইহোক, সময় বসে নেই। রাষ্ট্রও বসে থাকে না। অস্থায়ী প্রেসিডেন্ট আবদুল হামিদ স্থায়ী হয়ে গেছেন। একদিকে লাশের মিছিল। অন্যদিকে বঙ্গভবনের দরবার হলে আলো ঝলমল পরিবেশে শপথ অনুষ্ঠান। একদিন বিলম্ব হলে মহাভারত অশুদ্ধ হতো না। এর মধ্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ যখন মুজিব কোট গায়ে দিয়ে নিজেকে নির্দলীয় দাবি করেন তখন তাকে বাহবা দিতেই হয়। এটাকে বলে রাষ্ট্রীয় রসিকতা।

Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×