somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়স ৩০ হয়ে গেলে চাকরিকে না বলতে হবে

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুরু বলেছে -
২৪ বছরের মধ্যে পড়াশোনা শেষ করতে হবে তারপর একটা ছোট কোম্পানিতে কাজ করে অনেক কিছু শিখে নিতে হবে।
বয়স যখন ৩০ হয়ে যাবে চাকরিকে বিদায় দিয়ে ব্যবসায় মনযোগ দিতে হবে, ভুলগুলি থেকে শিখতে হবে। এক একটা ভুল মানে এক একটা নতুন শিক্ষা, ভুল থেকে শিখে নতুন করে আবার শুরু করতে হবে।

পড়াশোনাটা লম্বা একটা গ্যাপ ছিল সুতরাং এখন পার্ট টাইমে চালিয়ে নিতেই পারি, কিন্তু চাকরিতো বয়সের তুলনায় অনেক আগেই শুরু করে দিছি তাই ৩০ হলেই চাকরির পর্ব শেষ করে দিতে হবে। যদি ৩০ এর হিসাব করি তাখলে আমি আর অল্প কিছুদিন জব করতে পারব, সুতরাং অতি দ্রুত অনেক সিদ্ধান্ত নিতে হবে।
২০০৯ থেকে ২০১৭, এই দীর্ঘ ৮ বছরে একটা কোম্পানির ম্যানেজম্যান্টের সাথে জড়িত থেকে ভিন্ন একটা দেশের ব্যবসার অনেক কিছুই হাতের মধ্যে চলে এসেছে বলে বিশ্বাস করি। টেষ্ট কেইস হিসাবে ছোট পরিসরে কিছুটা শুরু করে বুঝতে পারছি হয়তো অনেক কঠিন কিন্তু অসম্ভব না। অর্থাৎ ৩০ বছরে চাকরি শেষ করতে হলে, ছোট্ট পরিসরের কাজটা এগিয়ে নিতে হবে। এখন ঘড়িতে সময় দেখে সব কিছু করলেও তখন হাত থেকে ঘড়ি খুলে তারপর কাজ করতে হবে, রিহার্সাল হিসাবে গত ৩ মাস এমনই চলছে। রিহার্সাল সময়টা অনেক কঠিন গেলেও বুকে হাতদিয়ে তৃপ্তির হাসি দেয়ার মত ছিল, আল্লাহ পাকের মেহেরবানিতে ভালই কয়েকটা সফলতা এসেছে।

গত কয়েক বছরে ভাল চাকরির অফার পেয়ে বর্তমান চাকরিটা ছাড়তে চেয়েছি অনেকবার কিন্তু অজানা কোন এক কারনে রিজাইন লেটার ফিরিয়ে নিয়েছি, বসের রুমে বিদায় বলতে গিয়ে কেঁদে ফেলেছি। সব কিছু ছিন্ন করতে গিয়েও আবার কেমন জানি থেকে গেছি, "ভালই আছি, গিয়ে কি হবে" এই কথাটা প্রায় কানের কাছে কেও বলে দিত।

আমার বস যেভাবে মাথার উপর ছায়া হয়ে আছে, এমন দ্বিতীয় কাওকে পাওয়া অনেক কঠিন হবে। তার পরও কথা থাকে, আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মায়ের ছায়াটা ছেড়ে থাকাব কোনদিন এমন কল্পনাও করিনি। দিব্বিতো এখন আছি, প্রথম হয়তো কিছুদিন খারাপ লাগছে কিন্তু সময়ের সাথে মানিয়ে নিতে পেরেছি। হয়তো বর্তমান ছায়াটা চলে গেলেও সাময়িক ভাবে একটু সমস্যা তৈরী হবে, কিন্তু আমার বিশ্বাস ঠিকই একদিন সামলে নিতে পারব। সামলে নিতে হবে............... প্রাকৃতি কখনো শূন্যস্থান রাখেনা, শূন্যস্থান প্রাকৃতির সাথে বড্ড বেমানান।

জীবনে আমি নিজ থেকে খুব বেশি কোন সিদ্ধান্ত নেইনি, আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার প্রশ্নই উঠেনি। তবে এবার মনে হয় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে হবে, হারি কি জিতি বলতে পারিনা তবে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে এটাই বড় কথা।

দেখি গুরুর কথা কতটুকু বাস্তবায়ন করতে পারি, ৩০ বছরে চাকরি ছেড়ে অন্য ১০ জনের চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। "পেশা চাকরি" এই লেখাটা মুছে ফেলতে পারি কিনা দেখি।
মহান আল্লাহপাকের উপর আমার সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস, উনি আমাকে কখনো হতাশ করেনি আশা রাখি এবারও হতাশ করবেন না।


আপনাদের সকলের দোয়া এবং ভালবাসায় আমাকে রাখবেন।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×