somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন নিউজ চাইনা : আন্তর্জাতিক গণমাধ্যমে সাভারের ভবন ধসের খবর।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বুধবার সাভারে ভবন ধসে খবর বিশ্বের খ্যাতনামা সব গণমাধ্যম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেছে। বিবিসি, সিএনএন, আলজাজিরা, গার্ডিয়ান, ওয়ালস্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস, ডেইলি মেইল, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এএফপি, রয়টার্স, এপি, সিনহুয়াসহ প্রভাবশালী গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে এ খবর প্রকাশ করে। অনেক গণমাধ্যমে এটি ছিল শীর্ষ খবর।


এসব খবরে বলা হয়, বিধি না মেনে বাংলাদেশে গড়ে তোলা ভবনধস সাধারণ ঘটনা। এর আগে সাভারে তাজরীন গার্মেন্টে অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়টিও তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে সাভারের ভবন ধস

বিবিসি :


ভবনধস নিয়ে বিবিসির খবরের শিরোনাম ছিল ‘অ্যাট লিস্ট এইটটি ডেড ইন ঢাকা কলাপস’। এতে বলা হয়, ঢাকার কাছে আটতলা ভবনধসে অন্তত ৮০ জন নিহত ও ২০০ লোক আহত হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। বিধি না মেনেই বাংলাদেশে বহুতল ভবন গড়ে তোলা হয়। দেশটিতে ভবনধস সাধারণ ঘটনা। এর আগে ২০১০ সালে ঢাকায় একটি ভবনধসে ২৫ জন নিহত হয়।

সিএনএন :


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, বাংলাদেশে রফতানি আয়ের সিংহভাগ আসে গার্মেন্ট খাত থেকে। এর আগে সাভারের তাজরীন গার্মেন্টে ভয়াবহ আগুনের প্রসঙ্গ টেনে বলা হয়, বাংলাদেশের ৪ হাজার ৫০০টি গার্মেন্ট থেকে বিশ্বের নামকরা পোশাক ব্র্যান্ড টেসকো, ওয়ালমার্ট, জেসি পেনির মতো অনেক কোম্পনি পোশাক কিনে নেয়। তবে শ্রমিকের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে। CNN money

আলজাজিরা :
কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশনের অনলাইনে কমপক্ষে ৮২ জনের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়, কয়েকশ’ মানুষ ধসেপড়া ভবনের নিচে আটকে আছে।

ডেইলি মেইল :
ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইলের খবরে বলা হয়, ঢাকা বিশ্বের অন্যতম জনাকীর্ণ শহর। এখানে ভবন নির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি বা আইনকে তোয়াক্কা করা হয় না। আট বছর আগে একই এলাকায় আরেকটি গার্মেন্ট ফ্যাক্টরি ধসে ৭০ জন নিহত হয়। তাছাড়া গত বছর তাজরীন গার্মেন্টে আগুনে ১১২ জনের মৃত্যুর বিষয়টি তুলে ধরে খবরে বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দ্য হিন্দু :
ভারতের প্রভাবশালী পত্রিকা ‘দ্য হিন্দু’ অনলাইন সংস্করণে সাভারে ভবনধসে মৃতের সংখ্যা ৭০ বলে উল্লেখ করে।

জিনিউজ :
ভারতের সংবাদমাধ্যম জিনিউজ কয়েকজন শ্রমিকের উদ্বৃতি দিয়ে জানায়, মঙ্গলবার শ্রমিকরা ভবনটিতে ফাটলের বিষয়টি কর্তৃপক্ষে জানালেও তাদের কাজে যোগ দিতে বাধ্য করা হয়। অবৈধ বহুতল ভবনের জন্য ঢাকার কুখ্যাতি আছে বলেও উল্লেখ করা হয়।

এএফপি :
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ওই ভবনটিতে আগেই ফাটল দেখা দিলেও কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। একজন শ্রমিকের উদ্বৃতি দিয়ে বলা হয়, গার্মেন্ট কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেছে। এর আগেও বাংলাদেশে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
সুত্র

আরো
নিউ ইয়র্ক টাইমস
টরেন্ট সান
VOA
bloomberg
ABC News
NBC
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×