somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ককটেলঃ এক মাসে ১০ হাজার বিস্ফোরণ! হামলাকারীরাও শিকার হচ্ছেন হবেন!

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যেখানে সেখানে ফাটানো হচ্ছে ককটেল। মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে আতংক। কিন্তু এ আতংক থেকেই ভুক্তভোগীরা এখন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করছে। যারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে, তারাও ভুক্তভোগীদের দ্বারা ক্ষতির শিকার হতে পারেন। ককটেল হামলা চালিয়ে হামলাকারীরাও পার পাবেন না বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনোয়ার হোসেনের পকেটে দুটি ককটেল ছিল। বোমা দুটি পকেটে নিয়েই সকাল ১১টার দিকে সে চা খাওয়ার জন্য একটি দোকানে যায়। সেখানে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর আহত হয়।


হরতাল ও রাজনৈতিক সহিংসতার জন্য এই ককটেল বিস্ফোরণ নিয়ে জনমনে এখন একটিই প্রশ্ন- হামলাকারীরাও একদিন এর শিকার হতে পারেন।
হরতালকে কেন্দ্র করে মুড়ি-মুড়কির মতো ফাটানো হচ্ছে ককটেল। যে কোন সহিংস ঘটনার ক্ষেত্রে এখন অন্যান্য অস্ত্রের চেয়ে ককটেল বেশি ব্যবহার হচ্ছে। পথে-ঘাটে নিরীহ মানুষ ককটেল হামলার শিকার হচ্ছেন। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবন ও রাস্তায় চলাচলকারী যানবাহনেও ককটেল হামলা চালানো হচ্ছে। গত এক মাসে হরতাল ও রাজনৈতিক সহিংসতায় রাজধানীসহ সারাদেশে অন্তত ১০ হাজার ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণে আতংক ছড়ানোর পাশাপাশি জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি সাধনের ঘটনাটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড। পুলিশ ইতোপূর্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশকিছু ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় আসামীদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এর নেপথ্যে অর্থের যোগানদাতা, অর্থের উত্স ও ককটেল তৈরির কারিগরের নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ককটেল তৈরির রাসায়নিক উপাদান অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও পেয়েছে ডিবি। ককটেল তৈরির কারিগরদের কাছে হরতালের আগেই ককটেল তৈরির অর্ডার দেয়া হয়। আর ঐ ককটেল তৈরির কারিগররা এসব রাসায়নিক উপাদান বিক্রেতার কাছ থেকে কাঁচামাল কিনে নেয়। এরপরে কোন গোপন স্থানে রাতে তারা ককটেল তৈরি করে। ডিবি'র অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, অবৈধভাবে রাসায়নিক উপাদান বিক্রির প্রমাণ পুলিশের কাছে আছে। এসব বিক্রেতা পরিকল্পিতভাবে রাসায়নিক উপাদান বিক্রি করেছে। প্রায় ৫০ জন ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। এই তালিকা ধরে তাদের গ্রেফতার করা হবে।
সুত্র
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×