somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত ছাড়ুন, বিএনপিকে ইইউ

১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জোট শরিক জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে ফের বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
ঢাকা সফরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জ্যঁ ল্যামবার্ট বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাদের এই অবস্থান জানান।
তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আমন্ত্রণে অ্যাপারেল সম্মেলনে যোগ দিতে গত শনিবার ঢাকা আসেন তিনি। রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের প্রধানের দায়িত্বে রয়েছেন ল্যামবার্ট।
এ ‘শুভেচ্ছা সফরে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তিনি।
বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। বাকি আসনগুলোতেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাধান্য থাকে।
ওই নির্বাচন ‘বিশ্বাসযোগ্য’ হয়নি বলে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়। পাশাপাশি জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম থেকে ‘সুস্পষ্ট’ দূরত্ব বজায় রাখতে বিএনপির প্রতি তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
সরকার নিষিদ্ধ বিভিন্ন দল ফের সন্ত্রাসী তৎপরতায় জড়িয়ে পড়ছে বলেও তারা মনে করে। যদিও নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেনি তারা।
এ বিষয়ে অবস্থান বদলেছে কি না জানতে চাইলে ল্যামবার্ট বলেন, তারা ওই প্রস্তাবে কোনো পরিবর্তন আনেননি। তারা ইউরোপীয় পার্লামেন্টের অবস্থানও আগের মতো আছে।
নতুন নির্বাচনের জন্য আহ্বান না জানিয়ে, বরং নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সমাধান পেতে প্রধান দলগুলোর প্রতি তাদের আহ্বান রয়েছে বলে জানান ল্যামবার্ট।
তৈরি পোশাক খাত নিয়ে আলোচনায় ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে অনেককে বলতে শুনেছেন- ‘শুধু রানা প্লাজা দিয়ে বাংলাদেশের পোশাক খাতকে বিবেচনা করা যাবে না’।
তবে রানা প্লাজার ঘটনাকে সতর্ক বার্তা হিসেবে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে এবং মানসিকতার পরিবর্তনের জন্য অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি পিয়েরে মায়াডোন এ সময় উপস্থিত ছিলেন। সুত্র
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???

লিখেছেন লিংকন বাবু০০৭, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???

ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খাবেন সবাই সমকামী হয়ে যাবেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

×