somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ টেকসই উন্নয়নের লক্ষ্যে

১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের টেকসই সার্বিক উন্নয়ন দীর্ঘমেয়াদে সবার জন্য ন্যায্যভাবে এগিয়ে যাবার সুযোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ যখন কাউকে বাদ না দিয়ে ন্যায়নীতির ভিত্তিতে গোটা সমাজ এগিয়ে চলে, তখন সকল ব্যক্তির ও গোষ্ঠীর ন্যায্য ও টেকসই উন্নতি নিশ্চিত হতে পারে। দেশে কিছু মানুষ বা কিছু গোষ্ঠী অন্যদেরকে পেছনে রেখে বেশি দূর যেতে পারেনা। সমাজে নানা সমস্যার সৃষ্টি হয়। আর্থসামাজিক বৈষম্য, সামাজিক অস্থিরতা ও রাজনীতিক অস্থিতিশীলতা বাড়তে থাকে। হানাহানি দেখা দেয়। কোনো না কোনভাবে সকলেই উদ্ভুত পরিস্থিতির শিকার হন। সকলের টেকসই অগ্রগতি ব্যাহত হয়। দেশের টেকসই অগ্রগতি স্তিমিত হয়। টেকসই উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি সামাজিক বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থা এবং এটি বাস্তবায়িত হতে হবে মানুষকে কেন্দ্র করে। নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সময় বেধে দেওয়া হয়েছিল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা নির্মূলকরণ, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, লিঙ্গ সমস্যা এবং নারীর ক্ষমতায়ন, বিশুদ্ধ পানির সংস্থান, সকলের জন্য সাশ্রয়ী মূল্যে জ্বালানির ব্যবস্থা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিম-লে বৈষম্য দূরীকরণ, শহরের পরিকল্পিত উন্নয়ন, টেকসই উৎপাদন ও ভোগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা। সমুদ্র সংরক্ষণ এবং সামুদ্রিক সম্পদের জীব বৈচিত্র্যের অবনয়ন রোধ এবং উন্নতি সাধন, মরুকরণ রোধ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা ইত্যাদি টেকসই উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অন্তর্ভূক্ত করা হয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিশ্বে নেতৃস্থানীয়। দারিদ্র্য ও দারিদ্র্য গভীরতার হার এবং ৫ ও ১ বছর থেকে কম বয়সের শিশুমৃত্যুর হার হরাস ২০১৫ সালের অনেক আগেই বাংলাদেশ অর্জন করেছে। বর্তমানে এসব ক্ষেত্রে অধিকতর অর্জন ঘটছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছেলে মেয়ের অনুপাতে অনেক আগেই সমতা নিশ্চিত করা হয়েছে। শুধু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের ক্ষেত্রে নয় বাংলাদেশের সার্বিক আর্থসামাজিক অগ্রগতি বিশেষভাবে উল্লেখযোগ্য। আন্তর্জাতিক পরিম-লে তা ব্যাপকভাবে স্বীকৃত ও প্রশংসিত।
সুত্র
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×