somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিএফআইয়ের সঙ্গে ‘আন্ডারস্ট্যান্ডিং’ ছিল মাহফুজ আনামের! -তাসনিম খলিল

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তাসনিম খলিল এক-এগারোর সময় ডেইলি স্টারের সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেছেন,
এক-এগারোর সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে ডিজিএফআইয়ের (সেনা গোয়েন্দা সংস্থা) বিশেষ “আন্ডারস্ট্যান্ডিং” ছিল।
সে কারণেই সংস্থাটির পছন্দ হয়নি বলে ডেইলি স্টারের “ফোরাম” নামের ম্যাগাজিনের একটি সংখ্যা তখন বাজার থেকে প্রত্যাহারও করা হয়েছিল। ওই সংখ্যায় তারেক রহমান, ডিজিএফআই এবং জঙ্গি মদদের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন ছিল। ডেইলি স্টারের ফোরাম ম্যাগাজিনে “তারেক রহমান, ডিজিএফআই এবং জঙ্গি মদদের” বিষয় নিয়ে প্রতিবেদনটি তিনিই করেছিলেন। তিনি এক পর্যায়ে ডিজিএফআইয়ের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার হন। তাসনিম ছাড়া পাওয়ার পর বাংলাদেশ ছেড়ে দেশের বাইরে চলে যান। এখন তিনি সুইডেন থেকে প্রকাশিত ‘ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড রিপোর্ট’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।


তিনি আরো বলেন, পিন্টুর কলামটি কিন্তু কিছু নতুন কৌতুহলী প্রশ্নের জন্ম দেয়।

পিন্টুর দাবি বা ভাষ্যমতে আমার (কন্ট্রিবিউটার ছেলেটার) আটক ও নির্যাতনের ঘটনার পরই মাহফুজ আনাম বিচলিত হয়ে ডিজিএফআইয়ের সরবরাহকৃত বানোয়াট খবরগুলো ছাপার অনুমতি দেন। এখানে প্রশ্ন থাকে ২০০৭ সালের জানুয়ারি মাস থেকে মে মাসে আমাকে আটকের আগে থেকেই বিভিন্ন রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের চরিত্র হননকারী যে খবরগুলো ডেইলি স্টারে ছাপা হয়েছিল, সেগুলো কাদের অনুমতি বা প্ররোচনায় প্রকাশিত হয়েছিল? এ প্রশ্নের জবাব সম্ভবত মাহফুজ আনামই ভালো দিতে পারবেন।
এক-এগারো পরবর্তী সময়ে ডিজিএফআই কর্তৃক সরবরাহকৃত বানোয়াট খবর ছাপানোর ব্যাপারটি কিন্তু নতুন কিছু ছিল না। বিশ্বের অনেক জাতীয় নিরাপত্তাবাদী রাষ্ট্রের মতো বাংলাদেশেও বিভিন্ন সংবাদপত্রে গোয়েন্দা সংস্থাগুলির বশংবদ বা পালিত কিছু সাংবাদিক থাকেন। এরাই গোয়েন্দা সংস্থাগুলির ফরমায়েশি খবরের কনডুইট হিসেবে কাজ করেন। তারা বিভিন্ন সুযোগসুবিধার বিনিময়ে (আর্থিক সুবিধা, ‘স্কুপ’ এর লোভ) গোয়েন্দা সংস্থাগুলির ফরমায়েশ মতো খবর তৈরি করেন এবং প্রকাশ করেন। এটি তারা এক-এগারোর আগেও করেছেন, এক-এগারো পরবর্তী সেনা শাসনকালেও করেছেন, এখনও করছেন। ডেইলি স্টারে সেই সময়টিতে ডিজিএফআইয়ের কনডুইট বা প্ল্যান্ট কে বা কারা ছিলেন এটি অবশ্য জায়েদুল ইসলাম পিন্টু নাম-পদবীসহ বলতে পারবেন।

সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×