somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বাধীন হলো দেশ। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ। কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ? তাই নিয়ে কৌতূহলের শেষ ছিল না বিশ্বের বিভিন্ন দেশের। বিশ্ব গণমাধ্যমে উঠে এসেছিল এমনই কিছু কৌতূহলের চিত্র। বাংলাদেশের মতো বিশ্ব গণমাধ্যমেরও আগ্রহের জায়গায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সাধারণ পরিবারে জন্ম নেওয়া মুজিব কি করে হয়ে উঠলেন অবিসংবাদিত নেতা। এ নিয়ে দি অবজারভারে প্রতিবেদন করেছিলেন সাংবাদিক সিরিল ডান। ১৯৭১ সালের ২৮ মার্চ লন্ডনের দি অবজারভারে প্রকাশিত হয় এই প্রতিবেদন। প্রতিবেদনের শুরুতেই সিরিল বঙ্গবন্ধু রাজনৈতিক সুবিধাবাদী নন বলে উল্লেখ্য করে লেখেন, যদিও আজকের চূড়ান্ত নাটকীয় অবস্থানে পৌঁছুতে জীবনের ২০ বছরের বেশি সময় লেগেছে। কিন্তু পশ্চিম পাকিস্তানের উপনিবেশ হিসেবে ব্যবহৃত নিজ মাতৃভূমি পূর্ব পাকিস্তানকে মুক্ত করাটা শেখ মুজিবুর রহমানের বরাবরের লক্ষ্য ছিল। তার বিরুদ্ধে যা-ই কিছু বলা হোক না কেন, এটা সত্য যে তিনি রাজনৈতিক সুবিধাবাদী নন।

প্রতিবেদনে তিনি শেখ মুজিবের সাহসিকতার পরিচয় তুলে ধরেন লিখেন, ১৯৬১ খ্রিষ্টাব্দে শেখ মুজিব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাহসী দৃষ্টান্ত অনুসরণ করে আইয়ুব খানের কাছে রাজনীতি না করার মুচলেকা দিতে অস্বীকার করেন। অথচ সে সময় পাকিস্তানের অধিকাংশ রাজনীতিকই ৫ বছর রাজনীতিতে জড়িত না হওয়ার ব্যাপারে আইয়ুব খানের কাছে মুচলেকা দিয়েছিলেন। তিনি আরও লেখেন, আইয়ুব শাহীর নৃশংসতম স্বৈরশাসনের ভয়ে সে সময় সারা দেশ চুপ থাকলেও শেখ মুজিব অসীম সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। সারা পূর্ব পাকিস্তানজুড়ে সফর করে তিনি একের পর এক জ্বালাময়ী বক্তৃতা দিয়ে বেড়তে শুরু করেন।

শেখ মুজিব নিজের দেশের মানুষের ওপর নিপীড়ন ও নির্যাতনের কথা বলতে কোনো রকম দ্বিধা বোধ করতেন না এবং বাংলার মানুষ যে তাকে সমর্থন করে সে বিষয়ে বঙ্গবন্ধু আত্মবিশ্বাসী ছিলেন বলেও সিরিল তার প্রতিবেদনে উল্লেখ করেন। ৬৬ এর ছয় দফা থেকে শুরু করে আইয়ুব খানের পতন ও জেনারেল ইয়াহিয়ার সঙ্গে স্বাধিকার আদায়ের আন্দোলনের কথা উল্লেখ করে সিরিল তার প্রতিবেদনে লেখেন, এত সব নাটকীয় পটভূমি সত্ত্বেও শেখ মুজিবকে কোনোভাবেই গোঁয়ার বলা যাবে না। সিরিলের প্রতিবেদনে বঙ্গবন্ধুর প্রতি তার মুগ্ধতার কিছুটা আঁচ পাওয়া যায়। যেমন তিনি লিখেছেন, …বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় তাকে সুদৃশ্য উইলসন পাইপে তামাক টানতে দেখলে বর্তমান ব্রিটিশ লেবার পার্টির যেকোনো নেতার চেয়ে বেশি চমকপ্রদ মনে হয়। প্রতিবেদনের শেষে শেখ মুজিবুর রহমান একজন সচেতন রাজনৈতিক নেতা হবেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন সিরিল।
সুত্র
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×