somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী

২০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেই আদিকাল থেকেই ভোজন রসিক হিসেবে বাঙ্গালির খ্যাতি বিশ্বজুড়ে। তার ওপর যদি খাবারের তালিকায় থাকে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী ? তাহলে তো সোনায় সোহাগা।

প্রায় ১০০ বছর আগে লোভনীয় খাবারের তালিকায় এই নামটি যোগ করেছিলেন মহাদেব পাঁড়ে । তার পর থেকে দীর্ঘ সময় একই জনপ্রিয়তা পেয়েছে খাবারটি। বৃটিশ কর্মকর্তা থেকে আমজনতা সবাই তৃপ্ত এর স্বাদে। ব্রাহ্মণবাড়িয়ায় এখনো পছন্দের খাবারের তালিকায় প্রথম সারিতে আসে ছানামুখীর নাম।

বিভিন্ন সুত্রে জানা গেছে, বৃটিশ রাজত্বকালে ব্রাহ্মণবাড়িয়ার মহাদেব পাঁড়ের তৈরি ছানামুখীর খ্যাতি উপমহাদেশে ছড়িয়ে পড়ে। মহাদেব পাঁড়ের জন্ম কাশী ধামে হলেও বড় ভাই দূর্গা প্রসাদদের দোকানে মিষ্টি তৈরি করতে কলকাতায় আসতেন কিশোর মহাদেব। কিš‘ বড় ভাইয়ের মৃত্যুর পর আশ্রয়হীন হয়ে ঘুরতে ঘুরতে এক সময় তিনি চলে আসেন ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের মেড্ডায় শিবরাম মোদকের মিষ্টির দোকানে কাজ নেন তিনি। কিছুদিন যেতেই তার বানানো মিষ্টির সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে।

কথিত আছে, এই মহাদের পাঁড়ের বানানো একটি বিশেষ ধরনের মিষ্টি খেয়ে নাকি প্রশংসা করেছিলেন ভারতের তৎকালীন বড় লার্ট লর্ড ক্যানিং এবং তার স্ত্রী লেডি ক্যানিং। এই মিষ্টির নাম রাখা হয় লেডি ক্যানিং।

বছর ত্রিশেক ধরে ছানামুখী তৈরি করেন পৌর শহরের ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডারের কারিগর সঞ্জয় মালাকার। তিনি বাংলানিউজকে বলেন, ৬ কেজি ছানামুখি তৈরি করতে প্রয়োজন হয় ৪০ কেজি দুধ আর ৬ কেজি চিনি। প্রথমে ছানা তৈরি করে চারকোনা করে কেটে নিই। তারপর তা চিনির রসে ভেজে নিলেই তৈরি হবে সুস্বাদু ছানামুখী। তবে দূরে কোথাও নিয়ে যাওয়ার অর্ডার আসলে একটু কড়া করে ভেজে নিতে হয়।

ভোলাগিরিতে ছানামুখী কিনতে আসা রাজশাহীর আব্দুর রাজ্জাক(৫০) বলেন, অনেক দিন এই অঞ্চলের ছানামুখীর কথা শুনেছি। আজ বেড়াতে এসে ছানামুখী চেখে দেখার লোভ সামলাতে পারলামনা । তাই কয়েক কেজি কিনে নিলাম।

শহরের ভগবতি মিষ্টান্ন ভান্ডারের ম্যনেজার রঞ্জিত কুমার ঘোষ বলেন, গরম কালে ছানামুখীর চাহিদা বেশি থাকে। তবে শীতকালেও আমরা প্রতিদিন ৮-১০ কেজি ছানামুখী বিক্রি করতে পারি। বিভিন্ন দেশে থাকা স্বজনদের জন্য পাঠানো হয় এ মিষ্টি। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বেড়াতে এসে এ মিষ্টি এ না খেয়ে যাবেন এমন মানুষের দেখা পাওয়া কষ্টকর।

মহাদেব পট্টির আদর্শ মিষ্টান্ন ভান্ডারের মালিক রাখাল মোদক বাংলানিউজকে জানান, প্রতি কেজি ছানামুখী ৪০০ থেকে ৪২০ টাকায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি হয়। জেলার বাইরেও অনেক মিষ্টি দোকানি এখান থেকে কারিগর নিয়ে ছানামুখী তৈরি করেন বলে জানান তিনি। প্রতিদিন ১০-১৫ কেজি ছানামুখী বিক্রি করে লাভও ভালো হয়।

Source: banglanews24.com
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×