somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোটরবাইক‬ ২

১২ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চায়ের দোকান, সাথে বিড়ি সিগারেট আর সন্ধাকালে পুরি সিঙ্গারা বেচে।
শামিম ক্যাশে বসে দেখে তার ছোট ছেলেটা ফেল ফেল কইরা তাকিয়ে আছে দোকানের পাশে দাঁড়ানো মোটরবাইকটার দিকে। মুন্না মাত্র এসে থামল। বাইকে বসেই শামিমরে বলল চা দিতে।

২/৩ টা ডালাই কারখানার মালিক মুন্না। পুরান বাইকটা বেচে নতুন একটা নিছে, একদমই নতুন।কাউকে হাত লাগাতে দেয়না। সবসময় ধুয়ে মুছে চক চক রাখে। মনে হয় এইমাত্র কিনে আনল। পাশের বাড়িওয়ালীর ছেলে শ্যামল একদিন বলছিল চালাবে। উত্তরে মুন্না বলেছিল,

এহ!!! সরে অ পরে অ ...

শ্যামল আর কোনোদিন চালাতে চায়নি।

বাইকে বসেই ৩/৪ চুমুকে চা শেষ করলো। শামিমকে বাইকটা দেখতে বলে তার কারখানার গলির ভেতরে হাওয়া হয়ে গেল।

শামিমের ছোট ছেলে সায়েম, অর্ধনগ্ন হয়ে মাটিতে বসা। পাশে তার মা দাঁড়াইয়া দাঁড়াইয়া সিঙ্গারার খামিরের মধ্যে এক দলা আলু সেদ্ধ ভরে আর মুখটা গুজে দেয়। সায়েম মার শাড়ি টানে আর আঙ্গুল দিয়ে মোটর বাইক দেখায়। শামিমের বউ টান দিয়া শাড়ি ছারায়া নেয় আর পা দিয়ে সায়েমকে দূরে সরাইয়া দেয়, বলে

কাপড় ছার, কামের সময় জালাইছনা...

সায়েম চার হাত পায়ে হেঁটে আবারো মার দিকে আগায়। শাড়ি ধরে টানে আর ছল ছল চোখে মার দিকে চায়। শামিমের বউ নিচে তাকায়া আরও বিরক্ত হয় আর মুখ বাকিয়ে বলে,

নাই ২ পয়সা, আবার গাড়ি!
তর বাপেত আমারে বান্দি পাইসে, সরলি হেনতে...

ঝাড়ি দিয়ে কাপড় ছাড়ায় আবারো। সায়েমের নিচের ঠোটটা উলটে আসে, চোখ ভিজে যায়, ফুঁপিয়ে কাঁদতে থাকে সায়েম।

শামিম বুঝতে পারে তার বউ কোন কারনে তার উপরে চটা। অন্য সময় হলে ছেলের সাথে এই আচরণের কারনে হয়তো ২/১ টা কথা বইলাই ফেলত।

ক্যাশ থেকে উইঠা গিয়া আস্তে করে কোলে নেয় শামিম সায়েমকে। সায়েম ফুঁপাতে থাকে অনবরত। বাবা তাকে কোলে নিয়া দোকান থেকে নামে আর কিছু না বলেই মুন্নার পার্ক করা বাইকটার উপরে বশায়া দেয়।

অর্ধনগ্ন সায়েম কিছুক্ষন হতভম্ব, জ্বল জ্বল করা চোখ মুহূর্তে বদলায় হাঁসিতে। সিটে বসে সামনের দিকে ঝুঁকে পরে, কাত করা বাইকের নাগালের মধ্যে একটা হাতল ধরে সে আর একটা হাত শূনে রেখে মুখ দিয়ে শব্দ করতে থাকে...

ভুম ভুম ভুমমমম... ভুউউউউউউউউউউউ... ... ...পিপ পিপ... ... পিইইইইইইপ ...

শামিম বাইকের পাশে দাঁড়াইয়া ছেলের আনন্দ দেখে।
হঠাৎ মুন্না উপস্থিত গলির মাথায়।

কিরে শাইমা তরে না কইসি গাড়ি দেইখা রাখতে... নামা তোর পোলারে...
এহ... সিটটারে করসে কি দেখসত?

শামিমের থতমত মুখ। তড়িঘড়ি করে পোলারে নামায়া দোকানের মেঝেতে রাখে। সায়েম আবারও ফোঁপাতে শুরু করে। শামিম দোকান থেকে ন্যাকরা এনে বাইকের সিটটা মুছে দেয়। মুন্না মোটরবাইক ে চড়ে বসে। স্টার্ট দেয়, শামিমকে চায়ের দাম দিতে দিতে বলে,

জানোস, গাড়ি ধুইতেই কত টেঁকা লাগে?

মুন্নার বাইক মৃদু ভুম ভুম শব্দ করতে করতে মুরাদপুর জিরো পয়েন্টের দিকে হারিয়ে যায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×