somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি জানি...বুঝিনা কিছু :-&

২৩ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আছে ছোটবেলায় যখন ধর্ম বিষয়ে পরিচিত হই। তখন আমার বাবা আমাদের (আমি আর আমার আপু)বলল আল্লাহ আমাদের সৃস্টিকর্তা। উনি এই মহা বিশ্বের মালিক। উনার সৃষ্টির প্রতি তিনি অনেক দয়ালু। আর উনি আমাদের সব চাইতে বড় বন্ধু। এমনকি বাপ মা এর চেয়েও বড় বন্ধু। আমি তখন ভাবলাম বন্ধু যদি হবে তাহলে আব্বা আল্লাহকে আপনি করে বলতেছে কেন। জিজ্ঞাসাও করে ফেললাম...আব্বা আল্লাহ বন্ধু হলে তুমি আপনি করে বলতেছ কেন? তখন আব্বা বলল আপনি করে না তুমি চাইলে তুমি/তুই যেকোন কিছু বলতে পার। তখন আমি বললাম- আমি তাহলে তুই করেই বলব। আমি আবার ভাবলাম আল্লাহ ত অনেক বড় হবে এনাকে কিভাবে
তুই বলি। তখন আমি আবার আব্বাকে বললাম আচ্ছা আব্বা আল্লাহ ত অনেক বড় হবে উনারে তুই বললে উনি রাগবে না। তখন আব্বা বলল না। আমি জিজ্ঞেস করলাম উনার বয়স কত হবে? আব্বা বলল উনার কোন বয়স নাই...মৃত্যু নাই...উনি অবিনশ্বর আর আমরা হচ্ছি নশ্বর। আব্বা আরও বললেন যে আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম (দঃ)আর উনার বিবির নাম হাওয়া। তখন আব্বাকে জিজ্ঞেস করলাম...আমরা কি সবাই ইনার পেট থেকেই হয়েছি কিনা? আব্বা বললেন হু আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই এনাদের থেকেই আসছি। আমি বললাম এত মানুষ সবাই এনাদের থেকে আসলে কেউ কালো কেউ ফর্সা এরকম কেন? আব্বা বললেন আদম আর বিবি হাওয়া থেকে যারা হয়েছে তাদের নিজেদের মধ্যে বিয়ে হয়...এদের থেকে আবার আরো অন্যরা হয়। তারপর এদের মধ্যে সংগী নিয়ে ঝগড়াও হয় এইসব আরো অনেক কিছুই বললেন। তারপর এদের সংখ্যা বাড়লে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সবাই। তখন আবহাওয়ার তারতম্যের কারনে মানুষের চেহারা আলাদা হয়ে যায়। তখন আমি
বললাম তাহলে হিন্দু খ্রিস্টান মুসলমান এরকম বিভিন্ন রকমের মানুষ কেন? তখন আব্বা একে একে জানালের একেক নবীর কথা। একেক ধর্মের কথা। আমি বললাম আমরা তাহলে এক হই না কেন? তখন আব্বা ঠিক কি উত্তর দিয়েছিলেন আমার ঠিক মনে নাই। কিন্তু আজও আমার মনে হয় আমরা সবাই যদি সেই এক পিতার সন্তান হই তাহলে আমরা কেন মিলতে পারিনা। কেন ধর্ম নিয়ে দলাদলি করি? কেন দেশ নিয়ে, জাতি নিয়ে, শ্রেণী নিয়ে আলাদা হয়ে থাকি? কেউ কেউ বলে শ্রেণী বৈষম্য থাকা উচিত...কারন এক বনে দুই বাঘ টেকে না। মানুষ সবাই যদি সমান হয় তাহলে মারামারি কাটাকাটি লেগেই থাকবে। বিভিন্ন রকমের কাজ কে করবে?সবাই একই কাজ
করলে চলবে কেমন করে? আমি নিজে তখন ভাবতে থাকি...একই কাজ না করলেও কি মানুষ এক হতে পারেনা। মিলেমিশে থাকতে পারেনা?কি জানি...বুঝিনা কিছু।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×