অনেকদিন হলো লিখতে বসিনা,জানিনা কখন কিভাবে আমার লেখলেখির ভূবনে কালো মেঘের আস্তরণ পরেছে।
কবিতারা এখন আর ধরা দেয়না সহজে,ভাবনার আকাশে ছাড়া ছাড়া মেঘের মত ছন্দগুলো
উড়ে উড়ে যায়।কেনো এমন হয়?আমার মনের প্লাটফর্মে অনেক গল্পের আনাগোনা কিন্তু লিখতে পারিনা।আমি এখন কি করবো আমার যে খুব লিখতে ইচ্ছা করে?কি যে এক অস্হির সময়ের মুখোমুখি আমি কাউকে বোঝাতে পারবোনা।এই বেদনা শুধু আমার একার!মাঝে মাঝে ইচ্ছা করে চিৎকার করে বলি ''হে প্রভু!আমার মনটাকে আলোকিত করো''
অন্ধকারে আমি যে আর কিছুই ভাবতে পারিনা।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


