somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

িলিস্তিনকে সরাসরি আর্থিক সাহায্য করুন

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই ২০১৪ তে গাঁজায় ইসরাইলের বোমা হামলা শুরু হবার পর থেকেই ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিন্দার ঝড় ওঠে। আমরা বাংলাদেশিরা তো খুব আবেগী জাতি তাই বাংলাদেশিদের ফেসবুক ওয়াল খুব দ্রুত ভরে ওঠে #supportGaza বা #freePalestine টাইপের স্ট্যাটাসে। আমরা জাতিগত ভাবেই কাজের চেয়ে কথায় পারদর্শী। কিন্তু এইসব নিন্দা বা ঘৃণা প্রকাশে কাজের কাজ কিছুই হবে না। সারা পৃথিবীর মানুষ নিন্দা জ্ঞাপন করলেও ইসরাইল তার পরিকল্পনার চেয়ে একটি বুলেটও কম ব্যবহার করবেনা। অতএব, এই প্রতীকী নিন্দা জ্ঞাপন আর ঘৃণা প্রকাশ আসলে আমাদের অক্ষমতার বহিঃপ্রকাশ। আমরা শুধুমাত্র নিজের বিবেকের কাছে সামান্য আত্মতৃপ্তি লাভ করছি এসব করে। কিন্তু এই অক্ষম আত্মতৃপ্তি আমার কাছে একটা ভণ্ডামি মনে হয়। হয় প্রতক্ষ্য কিছু করা উচিত, নচেত অক্ষম চিৎকার করে লাভ নেই। আমার মনে হয়, কেউ যদি সরাসরি ১০ টাকাও সাহায্য করেন সেটা এক লক্ষ আবেগী স্ট্যাটাসের চেয়ে বেশি কার্যকর।
আপনি যদি একমত হন তবে সাহায্য দেবার জন্য নিচের তথ্যগুলির সহায়তা নিতে পারেন।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রানালয়ের ওয়েব পেজে (http://www.mofa.gov.bd/) গিয়ে আমি বাংলাদেশে ফিলিস্তিনের দুতাবাসের যে ঠিকানা পেয়েছি তা নিম্নরূপ:
Embassy of the State of Palestine,
Plot-1, Block-K, Dutabash Road, Baridhara, Dhaka
Telephone: 9893895-6, Fax: 8823517
Web: Click This Link

উপরে দেয়া তথ্য মোতাবেক ফিলিস্তিনের দুতাবাসের, এই (9893895) নম্বরে ফোন করে আমি জানতে চাইলাম যে, তারা ফিলিস্তিনের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোন সাহায্য/ সহযোগিতা গ্রহন করছে কিনা। তারা উত্তর দিল যে, বাংলাদেশিদের নিকট থেকে যেকোনো সাহায্য তারা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে গ্রহন করছে। দুতাবাসের দেয়া তথ্য অনুসারে, ফিলিস্তিনকে সাহায্য করার জন্য আপনি সাহায্য পাঠাতে পারেন এই নম্বরে,
বিকাশ নম্বরঃ 01788934157

ইদানিং অনলাইনে বিভিন্ন রকমের আর্থিক প্রতারনার ঘটনা ঘটছে। অতএব, টাকা পাঠানোর আগে, বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েব পেজে গিয়ে ফিলিস্তিনের দুতাবাসের নাম্বার নিয়ে নিজে কথা বলে নিশ্চিত হয়ে সাহায্য পাঠাতে পারেন।

উপসংহারঃ অক্ষম চেঁচামেচি করে নিজের বিবেকের নিকট থেকে দায়মুক্তি না চেয়ে সরাসরি সাহায্য করুন। নিজে সাহায্য করুন এবং আমার এই পোস্টটি শেয়ার দিয়ে অন্যকে সাহায্য করতে উৎসাহিত করুন। আপনার মত ফিলিস্তিনের জন্য সমব্যাথি, আরও দশজনকে সাহায্য করার সঠিক পথের সন্ধান দিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×