somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃক্ষ (রিপোষ্ট)

১১ ই মে, ২০০৮ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃক্ষ

অনেক সময় আগে .. একটা অনেক বড় বৃক্ষ ছিল। আম বৃক্ষ। ছোট এক বাচ্চা সেই গাছটার সাথে খেলতে পছন্দ করত। সে গাছে উঠতে পছন্দ করত, আম খেতে পছন্দ করত, গাছের ছায়ায় ঘুমাতে ভালবাসত। বহমান সময়ের সাথে বাচ্চাটি বড় হচ্ছিল। এক সময় সে বৃক্ষের সাথে লুকোচুরি খেলা বন্ধ করে দিল। অনেক দিন পর বাচ্চাটি আবার বৃক্ষের কাছে গেলে বৃক্ষটি আবেগ আপ্লুত হয়ে বলল, 'এই পিচ্চি সোনা এত দিন কোথাই ছিলে? আসো আমরা আবার লুকোচুরি খেলি।' পিচ্চি সোনা ঘাড় দুলিয়ে বলল, 'এখন আমি আর সেই ছোট্টটি নেই! আমি তোমার সাথে এখন খেলব না। এবার পুতুল নিয়ে খেলব কিন্তু আমার যে পুতুল কেনার টাকা নাই!' বৃক্ষ বলল, 'আমার তো টাকা নাই কিন্তু তুমি আমার সব আম নিয়ে যেতে পারো, সেগুলো বিক্রি করে অনেক টাকা পাবে।' বালক গাছের সব আম পাড়ল। আম বিক্রি করে সে অনেক টাকা পেল এবং অনেক খেলনাপাতি কিনল। সে খেলনাপাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু বৃক্ষের কাছে আর ফিরে আসলো না। বৃক্ষ কষ্ট পেলো।

একদিন বালক আবার আসলো, সে ততদিনে পরিপুর্ন যুবক হয়ে উঠেছে। বিষন্ন যুবককে দেখে বৃক্ষ আগের মতই আপ্লুত হয়ে জানতে চাইল, 'কেন তোমাকে ও রকম দেখাচ্ছে? কাছে এসে আমার ছায়ায় বসো.. তোমাকে ছাড়া আমি খুব একাকীবোধ করছি।'
বালক বলল, 'আমার সময় নাই। অফিস, পরিবার নিয়ে আমি অনেক বেশী ব্যস্ত। পরিবারের জন্য আমাকে অনেক কিছু করতে হয়। আমি তাদের জন্য একটা বাড়ি বানাতে চাই। আমার টাকার প্রয়োজন ...।'
বৃক্ষ বলল, 'আমার তো টাকা নাই তবে চারিদিকে ছড়ানো অনেক শাখা প্রশাখা আছে। সেগুলো নিয়ে তুমি বাড়ি বানাতে পার।'
বালক খুব খুশি হয়ে উঠল। সে বৃক্ষের সব শাখা প্রশাখা কাটল। এবং সেগুলো বিক্রি করে নিজের জন্য একটা সুন্দর বাড়ি বানাল।
বৃক্ষ আবার একাকী হয়ে পড়ে। তার আর সময় কাটে না। সময়গুলো একঘেয়ে নিরানন্দ। শাখা প্রশাখাহীন বৃক্ষতে বাতাসেরা আর খেলা করে না। চৈত্রের দুপুরে হাওয়ার নাচন জমে না। তবু সময় বয়ে যায়। ভোরের সুর্যটা আলো বিলোতে বিলোতে ক্লান্ত হয়ে শেষে অজানা রাজ্যে ঘুমাতে যায়। একদিন, দুইদিন... প্রতিদিন। কিন্তু বালক আর ফিরে আসে না।

অনেক অনেক দিন পর বালক আবার আসলো। মাথার চুল ভ্র“ দাড়ি গোঁফের শ্বেত শুভ্র আর্বিভাব আর পিঠের কুঁজো পরিবর্তন জানান দেয় সে ততদিনে বৃদ্ধ হয়েছে। দন্তহীন বৃদ্ধের চেহারায় ফুটে উঠেছে জীবনকে বয়ে বেড়ানোর ক্লান্তি আর একাকীত্ব।
বৃক্ষ পুরনো দিনের মতই আপ্লুত হয়ে জানতে চাইল, 'কেন তোমাকে ও রকম বিষন্ন দেখাচ্ছে? আমাকে বলো - হয়ত আমি তোমাকে সহাযোগিতা করতে পারব .. কিন্তু আমার আম নাই .. আমার শাখা প্রশাখা নাই .. এমনকি ছায়া পর্যন্ত নাই! তোমাকে দেবার মত আমার আর কিছু অবশিষ্ট নাই ..
বালকটি (বৃদ্ধ) বলল, 'জীবন নিয়ে আমি ক্লান্ত। আমি বড় একা .. পাশে শুধু তোমাকে আমার দরকার। আমি কি তোমার পায়ের (শিকড়ে) কাছে একটু বসতে পারি?'
বালকটি (বৃদ্ধ) শিকড়ে গিয়ে বসল। তাকে সুখী দেখাচ্ছিল। তারা দুজনে কাঁদছিল।

আমরা কমবেশী সবাই বাবা-মায়েদের সাথে এরকম আচরন করে থাকি! আমাদের বাবা-মায়েরা সে 'বৃক্ষ'টির মত। ছোটবেলায় আমরা তাদের সাথে লুকোচুরি, পুতুলখেলার মত খেলতে পছন্দ করি। সময়ের সাথে, বয়স বাড়ার সাথে পড়ালেখা বা জীবিকার জন্য দুরে যেতে যেতে আমরা এত দুরে চলে যাই যে বৃক্ষ বাবা-মায়েরা একাকী পড়ে থাকেন। আমাদের ফিরে আসার সময় আর হয়ে উঠে না! তাদেরকে দেবার মত আর অবশিষ্ট সময় আমাদের হাতে থাকে না, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি!

(ইন্টারনেটে পাওয়া গল্পের ছায়া অবলম্বনে)
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×