somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা ধ্বংসস্তূপ দিতে বলেছিলাম, গড়বো বলে। হলো না।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন মৃত্যুর পথ বেছে নিয়েছি, তখন কেউ একটু বাঁচতে বললে ভীষণ কষ্ট হয়। ভীষণ।
আমার ভেতর তোলপাড় অবস্থা
যন্ত্রণা খুইয়ে খুইয়ে বেরুচ্ছে
যন্ত্রণার ভাষাগুলো এত মজবুত যে
ঈশ্বরকে অপমান করে এখন অবলীলায় মৃত্যুকে মেনে নিতে পারি।
না, কেউ বুঝবে না।
কারো বুঝে নেবার কথাও না। শুধু আন্দাজে কতগুলো ঢিল ছুড়তে পারবে আমার কবরচাপা অনুভূতিগুলোর ওপর।
যিনি জানেন, যাঁর আন্দাজ করতে হয় না- তাঁর ওপরই আমার সমস্ত আক্ষেপ।
এই আক্ষেপ নিয়ে আমি তাঁর কাছেই চলে যেতে চাই।
জাহান্নাম যদি থাকে, তাহলে
সেটা হতেও নিকৃষ্ট কোনো জায়গায়
আমি যেতে চাই,
তবুও এই সুন্দর পৃথিবীতে বেঁচে মরে থাকতে চাই না।
কষ্ট একটা হালকা শব্দ।
অর্থ না বুঝেই মানুষ অন্যের কষ্টে আহা করে।
আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
চোখের পানি কত সস্তা!
মন চাইলেই কষ্টের সাথে সঙ্গম করে
আর ঝরে ঝরে পড়ে।
আমি ঢেকে যেতে চাই
চিরতরে।
আমার আত্মার এত যন্ত্রণা দেখে
মায়াই লাগছে।
মুক্তি কোথাও নেই।
আপন নীড়েও না,
পরের আশ্রমেও না।
মুক্তি একটা ভ্রম সৃষ্টিকারী শব্দ।

তবুও, ভ্রমগুলো আমাকে জাপটে ধরে,
বলে- ''এভাবে হার মেনে নিও না।
চিন্তা করো সেই দুটি মানুষের কথা,
যাঁরা শুধু তোমাকে পৃথিবীতেই আনেননি,
বাঁচিয়েও রেখেছেন একটা মায়ার ঘরে-
যেখানে তুমি এতটা বছর নির্ভয়ে খেলেছো!''

কিন্তু আমার মন বিগলিত হয় না
একটা ওড়নার দিকে চোখ পড়ে
যেটা মাথায় দিয়ে ঈশ্বরের পানে দু'হাত উঠে যেতো,
ফ্যানটার দিকে চোখ পড়ে,
রান্নাঘরে রাখা ছুরিটার কথা মনে পড়ে,
দরজার ছিটকিনিটার দিকে চোখ পড়ে।
দিনের আলো থাকতেও
ঘরে ফেরার উৎসব থাকতেও
আমার চোখের সব পর্দা বন্ধ হয়ে যায়।
আমি অগ্রসর হতে থাকি,
এটা-ওটা ছুড়ে ফেলি
প্রবল আক্রোশে।
একটা পাকা অভিনয়ের মত
পরিপূর্ণ হতে থাকে আমার সমস্ত সংলাপ।
কখনো চোখ মেলি,
বন্ধ করি,
কল্পনাতেই ইতিমধ্যে নিজেকে
দশবার খুন করে ফেলি।

জঘন্য অবস্থা মনের,
ভীষণ জঘন্য।
আমি আর কখনো সামনে আসতে চাই না।
আমি আর কখনো কোনো কথা লিখতে চাই না।
আমাকে দেখার কিছুই নেই,
আমি অসুস্থ নই।
আমাকে জানার কিছুই নেই,
আমি ভীড়ের মানুষ নই।
আমার দেয়া সমস্ত কথা আমি উঠিয়ে নিচ্ছি
নির্লজ্জের মত।
আমাকে ভুল কিংবা শুদ্ধ- বুঝে নেবার কোনো সুযোগই আমি আর রাখতে চাই না।
আজকাল আমি কারো কোনো কথার ধারে কেটে টুকরো টুকরো হয়ে যাই না,
এজন্যই আমার এত স্পর্ধা।
আমি যা বলেছিলাম, তার চেয়ে বেশি সেগুলোকে অনুভব করেছিলাম।
এখন সব অতীত।

আলো ক্ষণিকের, কারণ সে অমূল্য।
এই পৃথিবী, সমস্ত সৃষ্টি- অন্ধকারেরই গর্ভজাত সন্তান,
কিন্তু ঈশ্বর কোমল ও দয়ার দিকপাল
তাই, দয়া দিয়ে তিনি আমার মত অসংখ্য নিকৃষ্ট মানুষের জন্য
ক্ষণিকের সূর্যকে তৈরি করে দিয়েছেন।
ব্যর্থ আমরা, যারা এই ক্ষণিকটাকে উপভোগ করতে পারি না!
আমরা হতভাগা। আমি হতভাগা।
হতভাগার কোথাও না কোথাও জায়গা হবার দরকার হয়
আমার জায়গাটাও সেখানে নির্ধারিত।
মানুষ আসবে-
মানুষ যাবে-
নিয়মের কারাগারে থেকেও মানুষ সমস্তকিছুতেই উৎসবের গন্ধ খুঁজে নেবে।
আমার বাড়িতে আজ মানুষ আসবে- আমাকে দেখতে,
আসুক।
আমার বন্ধ নিঃশ্বাসের অজুহাতে
তাদের শোক-আহাজারির উৎসবটাও মন্দ হবে না।
চলতে থাকুক।
বিশ্রীভাবে চলতে থাকুক এসব নির্বোধ আবেদন-আলাপন-সমবেদনার অভিনয়।
চলতে থাকুক গোপনে গোপনে যাবতীয় সব ফ্যাসাদ।
গলার জোর যতদিনে উঠে যাবে দেয়ালে পিঠ ঠেকবার পর,
ততদিনে অনেক আমি'র এভাবেই মৃত্যু হয়ে যাক!

আমার আর লিখতে ভাল লাগছে না।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×