somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিখন মূল্যায়ন: কী, কেন?

০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পরিচিত একজন বাবা। তার কন্যা ঢাকার একটি মোটামুটি নামকরা স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। একটি ভালো স্কুলে ভর্তি করাতে পেরে অন্য অনেক বাবা-মায়ের মতো তিনিও অনেকটা তৃপ্তিতে থাকেন এই ভেবে যে, তার কন্যাটি ভালো বিদ্যাপীঠের ভালো শিক্ষকগণের কাছে পড়াশোনা শিখছে। কিন্তু সেই বাবার আনন্দ কিছুটা বিঘ্নিত হয় তার প্রথম শ্রেণি পড়ুয়া কন্যার পরীক্ষার প্রশ্নপত্র দেখে। তিনি সাম্প্রতিক ওই শিশুর স্কুলের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি সামাজিক মাধ্যমে শিশুটির স্কুলের একটি পরীক্ষার প্রশ্নপত্রও সংযুক্ত করে দিয়েছেন। প্রশ্নকাঠামো দেখে আমিও একমত তার ক্ষুব্ধ হওয়ার কারণে। প্রথম শ্রেণির মতো একটি শ্রেণিতে চার পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্র দিয়ে শিশুকে মূল্যায়ন করা হয়েছে। প্রশ্ন দেখে আমি ক্ষুব্ধ হইনি; তবে শিশুটির জন্য ও তার মতো আরও অনেক শিশুর জন্য মন খারাপ হয়েছে। মূল্যায়ন যেখানে হওয়া প্রয়োজন শিশুর শিখনকে ত্বরান্বিত করার জন্য, সেখানে তা না হয়ে শিশুকে একটি মুখস্থের যন্ত্রে পরিণত করছে। আমার মনে প্রশ্ন জেগেছে, বাংলাদেশের শিক্ষাক্রম অনুযায়ী চার মাসে প্রথম শ্রেণির একজন শিক্ষার্থীর পড়ার দক্ষতা ঠিক কতটুকু অর্জিত হবে বলে প্রত্যাশা করা হয়? সংযুক্ত প্রশ্নপত্রটির উত্তর দিতে হলে প্রথমেই শিক্ষার্থীকে প্রশ্নপত্রটি পড়ে বুঝতে হবে। এবার একই প্রশ্ন লেখার দক্ষতার ক্ষেত্রেও করা যায়। যে প্রশ্নের উত্তরগুলো লিখে দিতে হবে তা ঠিক কোন শ্রেণির শিশুর অর্জিত যোগ্যতা হওয়া প্রয়োজন? তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি তাদের নিজস্ব শিক্ষাক্রম ও স্ব-নির্ধারিত যোগ্যতার ওপর ভিত্তি করে চলছে। জাতীয় পর্যায়ের শিক্ষাক্রম কি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়?

আজকাল আমরা সৃজনশীল মূল্যায়নের কথা শুনি। স্কুলে নাকি সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন করা হচ্ছে। আর এদিকে মায়েদের ঘুম হারাম হয়ে যাচ্ছে সে সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়নের প্রশ্নপত্র ও উত্তর শিক্ষার্থীদের মুখস্থ করাতে গিয়ে। এদিকে গাইডবুক প্রণেতা ও কোচিং ব্যবসায়ীদেরও পোয়াবারো। সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন নিয়ে তৈরিকৃত গাইড ও কোচিং ব্যবসারও রমরমা অবস্থা। প্রশ্ন হচ্ছে, সৃজনশীল মূল্যায়ন মানে কি মূল্যায়ন পদ্ধতি সৃজনশীল হবে? নাকি মূল্যায়নের উপকরণ সৃজনশীল হবে? নাকি মূল্যায়ন কৌশল ও পদ্ধতি এমন হবে যাতে শিশুর সৃজনশীল হওয়ার দ্বার উন্মোচন করে দেয়?

আমরা সবাই জানি, শিক্ষার বিশেষ উদ্দেশ্য আছে। শিক্ষা মানুষের জ্ঞান, দক্ষতা আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। আর শিক্ষাব্যবস্থা এমন একটি পরিবেশ তৈরি করে দেবে যাতে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রকাশ করতে পারে। এ জ্ঞান, দক্ষতা আর দৃষ্টিভঙ্গির পরিবর্তনের উদ্দেশ্যে শিক্ষার্থীর অবস্থা ও অবস্থান নির্ণয় করার জন্যই মূল্যায়ন করা হয়ে থাকে। আমাদের দেশে মূল্যায়নকে যতোটা সঙ্কুচিতভাবে দেখা হয়, মূল্যায়ন আসলে ততোটা সঙ্কুচিত হওয়ার কথা নয়। মূল্যায়নের তিনটি উদ্দেশ্য থাকা প্রয়োজন বলে বিশেষজ্ঞগণ মনে করেন:

– শিখনের জন্য মূল্যায়ন (Assessment for Learning)
– শিখন হিসেবে মূল্যায়ন (Assessment as Learning) এবং
– শিখনের মূল্যায়ন (Assessment of Learning)।

প্রথম দুইটি উদ্দেশ্য মূলত গাঠনিক মূল্যায়ন যা শিক্ষার্থীর সবলতা চিহ্নিতপূর্বক দুর্বলতা নিরোধের জন্য পরিকল্পনা করা হয়। সাধারণত শিখন-শেখানো পদ্ধতির অংশ হিসেবে চলমান বা অব্যাহত মূল্যায়ন ও স্ব-মূল্যায়নের মাধ্যমে এটি পরিচালনা করা হয়ে থাকে। উন্নত বিশ্বে এ ধরনের মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আর মূল্যায়নের শেষ উদ্দেশ্যটি সামষ্টিক মূল্যায়ন। এরও প্রয়োজন আছে শিক্ষার্থীর ধাপোত্তীর্ণের জন্য। আমাদের দেশে এ মূল্যায়নটিকে একমাত্র মূল্যায়ন হিসেবে ধরা হয়ে থাকে। তবে আমাদের দেশে মূল্যায়নের সমস্যা আরেকটি জায়গায়। তা হলো প্রশ্নপত্রে।

সহযোগিতামূলক মনোভাবে শিখন দীর্ঘস্থায়ী হয়

গবেষণায় দেখা গিয়েছে, শিশুরা বিভিন্ন স্তরে শেখে। আর মূল্যায়ন যেহেতু শিশুর শেখাকে সহায়তা করার জন্য; তাই মূল্যায়নের প্রশ্নপত্রও বিভিন্ন স্তরের ওপর ভিত্তি করে হওয়া প্রয়োজন। বেঞ্জামিন ব্লুম এর ওপর একটি তত্ত্ব দিয়েছেন যা ব্লুমস ট্যাক্সোনমি নামে পরিচিত। তিনি বলেন, মূল্যায়ন হওয়া উচিৎ ছয়টি স্তরে:

– জ্ঞান যাচাইয়ের জন্য (Knowledge)
– বোধগম্যতা যাচাইয়ের জন্য (Understanding or comprehension)
– প্রয়োগ দক্ষতা যাইয়ের জন্য (Application)
– বিশ্লেষণ দক্ষতা যাচাইয়ের জন্য (Analysis)
– সংশ্লেষণ দক্ষতা যাচাইয়ের জন্য (Synthesis)
– মূল্যায়ন বা মতামত দক্ষতা যাচাইয়ের জন্য (Evaluation)।

এ ছয়টি দক্ষতা যাচাইয়ের জন্য কী কী প্রশ্ন করা যায় বা কী কী শব্দ ব্যবহার করা যায় তাও তিনি নির্ধারণ করে দিয়েছেন। আমাদের দেশে বর্তমানে যে সৃজনশীল মূল্যায়ন পদ্ধতি চালু হয়েছে, তা মূলত এ তত্ত্বের ওপর ভিত্তি করেই। তারপরও প্রশ্নপ্রণেতা ও মূল্যায়ন গ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতার কারণেই তা সফলতার মুখ দেখছে না।

আমাদের দেশের প্রাথমিক স্তরের বর্তমান শিক্ষাক্রম যোগ্যতানির্ভর। মূল্যায়ন পদ্ধতি শিক্ষাক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে মূল্যায়ন পদ্ধতিকে কেন এখন পর্যন্ত মূল্যায়ন গ্রহণকারীগণ বিষয়বস্তু নির্ভর করে রেখেছেন? সৃজনশীল মূল্যায়ন পদ্ধতি তো বিষয়বস্তুর পরিবর্তে যোগ্যতানির্ভর মূল্যায়নের জন্য দিকনির্দেশনা দেয়। তাহলে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোর কি সেদিকে নজর দেয়ার প্রয়োজন নয়? আমাদের নীতি-নির্ধারকদের ভেবে দেখা প্রয়োজন মূল সমস্যাটি কোথায়—মূল্যায়নে সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নে আমাদের দক্ষতার অভাব, নাকি দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতায়? যথাযথ সমস্যা চিহ্নিতপূর্বক সমাধান বের করা প্রয়োজন। আমাদের কারোই অধিকার নেই কোমলমতি শিশুদের নিয়ে খেলা করার।

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×