নজর দিন!
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজর দিন,নজর দিন!
খবর পাতায় হালকা নজর, এক পলকে সারাদিন,
চ্যনেল টিপ এ টপ নিউজে সারা দেশের খবর নিন!
আজ শহরের ব্যস্ততম রাস্তা গুলোয় নজর দিন,
সারা শহর জ্যাম-গ্যাঞ্জাম ছুটছে মানুষ লাগামহীন!
বড় বড় শপিং মলে সাঁজোয়া আলো, নজর দিন।
আশে পাশে বস্তি-বাড়ি,মশার কামড়, লোডশেডিং!
ব্রেকের পরে নগর জীবন রিপোর্ট হবে, নজর দিন,
গা-ঘিন ঘিন আবর্জনায় পাহাড় সম ডাস্ট-বিন!
বিদেশ-বিভুঁই নায়াগ্রা-ফল্স না হয় আবার নজর দিন,
নিজের বাড়ি, টেঙ্কি খালি,পানি আসে না, বছর তিন!!
ফিচার এবার রাজনীতি, বিচার করুন, নজর দিন!
"দলের" চ্যনেল কি আর করা! পরসমাচার পরাধীন!!
সর্বশেষে, একটু কেশে বিবেক পানে নজর দিন।
ভাবুন তবে, মিটবে কবে দেশের কাছে দশের ঋণ!
তন্ময়'০৯
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন