somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তী ভাল থাকুক

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তন্ময় ইমরানের জয়তী সিরিজের 'জোনাকস্নানে জয়তী' পড়বো কেন? আর পড়ে পেলামটাই বা কী? জোনাকস্নানে জয়তী পড়ে যেটা হয়েছে অন্তত আমার ক্ষেত্রে, পড়ার অভ্যাসটা ফিরে পেয়েছি। বই পড়ার ভাল লাগায় আবার ডুবতে পারছি!

পড়ার অভ্যাসটা নস্ট হয়ে গেছিল পুরোপুরিই। একেবারেই । জোর করে বই পড়ার চেস্টা করে যাচ্ছিলাম। শুরু করে থেমে যেতে হয়েছিল বারবার বিভিন্ন কারনে। এই শুরু করি তো, এই থামি! জোনাকস্নানে জয়তী সেই সংকটের সুরাহা করেছে। একটানা গোগ্রাসে গিলেছি জোনাকস্নানে জয়তীকে। শুরু করে আর থামতে হয়নি। থামা যায়নি। জোনাকস্নানে জয়তী পড়া শুরু করে থামা সম্ভব না। আক্ষরিক অর্থেই থামা সম্ভব না। সাচ্চা সাইকোলজিক্যাল থ্রিলার। অভিভূত!

বাংলায় এমনটা এর আগে পড়া হয়নি, তা হয়ত না বা পড়েছি কি না, মনে করতে পারছি না! কিন্তু জোনাকস্নানে জয়তী বহু বিবেচনায় অনন্য। একনাগাড়ে পড়ে যাওয়াটা প্রাপ্য (Deserve) জোনাকস্নানে জয়তীর।

বাঙ্গালী প্রথম ধাক্কাটা খাবে জয়তীতেই। জয়তীর মত সাহসী রুচিশীল পরিশীলিত স্বাধীন আবার বহুগামী নারীকে ভন্ড ভীরু বাঙ্গালী কিভাবে নেয় বা নেবে সেটাই একটা গবেষণার বিষয় হতে পারে! জয়তী মোহনীয়। জয়তী ন্যাকামি বিহীন। দুই পর্বের দুটি গল্পই তো চমৎকারই না শুধু, পড়তে পড়তে রোমাঞ্চ ঠাসা।

বহু বিচিত্র জটিল মানুষের মন। লিখতে গিয়ে কত বিচিত্র বিষয়ই জানতে হয়েছে লেখককে সেটা ভেবেও অবাক হচ্ছি। সাইকোলজির টার্মগুলো, জানিনা সব যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না। সেটা বিচারের ভারও পাঠকের না। গল্প বলার ঢংটাও সাবলীল। পাঠককে জটিলতায় পড়তে হয়না। সাবলীলভাবে পড়তে পড়তেই রোমাঞ্চের তুঙ্গের নাগাল পাওয়া গেছে। আরেকটা বিষয়, গল্পের শুরুতে গল্পের শেষটা অনুমান বা আঁচ করা যায়না। এমনকি একটা পর্যায়ে গিয়েও। এটাও দারুন বিষয় বলব। লেখকের মুন্সিয়ানা এখানেই। জয়তীকেই আগাগোড়া চিত্রায়িত করা হয়েছে জয়তীর মত করেই, সযত্নে। জয়তীর জন্য বুকে চিন চিন ব্যাথা বোধ হতে পারে পাঠকের। আরাধ্য নারী না হলেও যদি পাওয়া যেত, এরকম ভাবনার বাঙ্গালী কম না আশেপাশে, সেই বোধে কাতর হতে পারে পাঠক। জয়তীর মত নারীর সাথে জয়তীর মত করে সাবলীল বন্ধুত্ব ক জন বাঙ্গালী পুরুষ রাখতে পারবে সেটাও আরেক গবেষণার বিষয় হতে পারে। জয়তীর জায়গায় জয়তী না হয়ে কোন পুরুষ মনোবিদ হলে হয়ত বাঙ্গালির স্বাচ্ছন্দ্য বেশি হতে পারতো কি? কিন্তু জয়তী থাকায় বাঙ্গালি কতক ক্ষেত্রে অনুভুতিতে বিছানার মত সুখটা পেয়েছে, সেটা পেত না! যতদুর মনে পড়ে, সমরেশের 'জন্মদাগ'র নারী চরিত্রটির পর এই প্রথম বাংলা লেখায় এতো সাবলীল চটপটে দূরন্ত আধুনিক নারী চরিত্র পাওয়া গেল। জয়তীর প্রেমে পড়ে গেছি আসলে। জয়তীর সাথে আর কিছু না হোক বন্ধুত্ব চাই। হেংলা জংলা যা কিছুই হয়ে যাই না কেন তাতে!

ব্যক্তি পর্যায়ে আরো অনেক ভাললাগা কাজ করছে জোনাকস্নানে জয়তী নিয়ে। লেখকের নামের সাথে মিল তো একটা ব্যাপারই। লেখক বহুদূর যাবে, কতদূর তা জানি না, তবে বহুদূর; এক জয়তীতেই যত ভাললাগা কাজ করছে! অদূর ভবিষ্যতে লেখককে ঘিরে অটোগ্রাফ নিতে থাকা হাজারো লোকের ভিড়ে লেখক আমাকে আলাদা করে চিনে নেবে বা লেখকের সাথে সখ্যতা থাকা নিয়ে আমি বুক ফুলাবো ; ভাবতেই সুখ পাচ্ছি। অনিন্দ্য সুখ।

এই সুখের পাশাপাশি বই পড়ার অভ্যেসটা ফিরিয়ে দেবার জন্য লেখককে কে ধন্যবাদ। জোনাকস্নানে জয়তী পাবেন বইমেলায় bpl এর ৫৮৮ -৫৮৯ নম্বর স্টলে।

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×