একটা মেয়ে একটা চা এর দোকানে পাশে বসে বসে তার কুকুরকে কে খাবার দিচ্ছিলো, হঠাৎ করে একটা মোটর সাইকেল এসে থামলে, ওই মোটর সাইকেল থেকে একটা ছেলে নামলো, মেয়েটা ছেলেটার দিকে বড় বড় চোখ করে দিকে তাকিয়ে রইলো। মনে মনে চিন্তা করলো এই এলাকাতে এতো ফিট আর স্মার্ট ছেলে কিভাবে আসলো! ছেলেটা সিগারেট নিয়ে এরপর চলে গেলো। মেয়েটা ছেলেটার চলে যাবা পর্যন্ত তাকিয়ে রইলো। যতক্ষণ পর্যন্ত না মোটর সাইকেলটা শুন্যে হারিয়ে গেলো।
এরপর প্রায় ৩ বছর হয়ে গেছে, মেয়েটা ছেলেটাকে নোটিশ করতো। সবসময় ছেলেটা মেয়াটার পাশ দিয়ে চলে যেতো ,কিন্তু একবার ওঁ মেয়েটাকে খেয়াল করতো না। প্রত্যেকবার এক এক রুপে আবির্ভাব হতো ছেলেটা, এক এক সময় এক এক চুলের কাট অথবা এক এক স্টাইলে আসতো ছেলেটা। মেয়েটা তার আরো ২ টা ফ্রেন্ডকে ছেলেটার কথা বলে, তা শুনে মেয়েটার ফ্রেন্ডরা বলে "তুই তোর নিজের পরিচয় দিয়ে কথা বলতেই পারিস ছেলেটার সাথে। মেয়েটা হেসে উড়ায় দিয়ে বলে দুর, কি বলবো? বলার কিছু নাই। একটা মানুষকে দেখতে ভালো লাগতেই পারে, এইটা আবার বলার কি আছে? আর আমিতো আর অর প্রেমে পরি নাই, যে বলতে হবে কিছু। দিন কেটে যাচ্ছে তারা এখন সবার কাছে পরিচিত মানুষ, মেয়েটা কোন না কোন ভাবে ছেলেটার নাম জানতে পারে। ওই হ্যান্ডসাম ছেলেটা মেয়েটার কাছে এখনো একজন অসাধারণ মানুষ। কিন্তু কোন দিন তার সাথে কথা বলার আকর্ষণ অনুভব করে নাই।
কিন্তু আজকে সকালবেলা মেয়েটা যখন তার ফেসবুক চেক করার সময় এক একটা ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করে দিচ্ছিলো তখন দেখলো ওই অসাধারণ ছেলেটা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে, মেয়েটা অবাক হয়ে ওর প্রোফাইলেটা দেখলো, এরপর হেসে ফ্রেন্ড রিকুয়েস্টটা বাতিল করে দিলো। ছেলেটা কিছুই জানেনা এই গল্পের। গল্পটা এইখানেই শেষ। ছেলেটার নাম নাই বললাম কিন্তু মেয়েটার নাম নাইলা নাইম।
[গল্পটা নাঈলা নাইম এর ১৬ই মার্চ, ২০১৪ এর বিকাল বেলার একটা স্ট্যাটাস থেকে নেয়া।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

