আমার এক ছোট ভাই পাপ্পু ঢাকার ধানমন্ডিতে একটা ফ্লাট ভাড়া করে থাকে, ভালো একটা চাকরীও করে। নাটোরে তার ফ্যামিলিরও ভালো যায়গা জমিও আছে। যাকে বলে পারফেক্ট ইলিজিবল ব্যাচেলর। কিছুদিন ধরে আবার তার আর বাড়ীওয়ালার চার মেয়ের এক মেয়ের সাথে ইশারায় কিছু ইস্টিপিস্টি চলতেছে। এইটা দেখে বাড়িওয়ালী একদিন পাপ্পুকে দাওয়াত দেয়। উনার ইচ্ছা হচ্ছে যদি মেজো মেয়েটাকে পাপ্পুর কাছে ঘোছায় দিতে পারে। তাই খাওয়া দাওয়া শেষ করে পাপ্পুকে জিজ্ঞেস করে।
- আচ্ছা পাপ্পু, তোমার মা-বাবারা কেমন আছে? ঢাকায় আসার কোন প্লান আছে নাকি?
- হ্যা খালাম্মা, আব্বা-আম্মা ভালোই আছে। সামনের মাসে একবার আসতে পারে।
- উনাদেরকে আমাদের সালাম দিও।
- হ্যা খালাম্মা দিব।
- আচ্ছা তুমিতো একা একা এতো বড় বাড়ীতে থাকো, সমস্যা হয় না তোমার? খাওয়া-দাওয়াতেও তো সমস্যা হয়। আর বয়সতো কম হইলো না, তোমারও তো কিছু চাহিদা আছে। কি বলো তুমি?
- না না খালাম্মা, আমার কোন কিছুতে সমস্যা হয় না, আমার বুয়াই আমার সব চাহিদা পুরন করে দেয়।(সরল মনে পাপ্পুর উত্তর)
এইটা শুনার পর বাড়িওয়ালী কোন কথা না বলে রাগে গজ গজ করতে উঠে চলে যায়। পাপ্পু কিছুই বুঝতে পারে না। একটু বসে সেও তার ফ্লাটে চলে আসে। একটু পরে সে জানতে পারে, তাকে জামাই বানানোতো দূরে থাক তাকে ১ মাসের নোটিশ দিছে যাতে তারাতারি বাসা খালি করে চলে যায়।
গতকাল আমার কাছে এসে বলতাছে, ভাই বলতে পারেন "আমি ভূল কইছিলাম"?
আমি ও শালা পুরাই স্পীকার হয়ে আছি।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


