somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলো-অন্ধকারে (প্রথম পর্ব)

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছে। একটু পর পর থামে, আবার ঝিরঝির করে নামে। বৃষ্টি নাকি মানুষের মনকে নষ্টালজিক করে তুলে। নষ্টালজিক হতে চাইলেও উপায় নেই। অনেক কাজ বাকি পড়ে আছে। কাপড় চোপড় সবই অগোছালো। তারপর অন্যান্য জিনিষপত্রতো রয়েছেই। কম নাকি? দীর্ঘ সাত বছরের গেরস্থালি জিনিষপত্র। কানাডার এই অঞ্চলটার একটা বৈশিষ্ট্য হলো হুটহাট বৃষ্টি নামে। বাইরে বৃষ্টি আর ঘরের ভিতর জিনিষপত্র গোছাতে হচ্ছে। রাতেই ফ্লাইট। তারপর বাংলাদেশের দিকে উড়ে যাওয়া। আহ , মাতৃভুমি বাংলাদেশ।

কাজের সময় সঠিক জিনিষপত্র খুজে যাওয়া যায় না। ডায়েরী আবার কোথায় রাখলাম! জীবনানন্দের কবিতার বইটাইবা কোথায়? ধুর এতসব বিষয় আগে থেকেই গুছিয়ে রাখা উচিত ছিল। করবো করবো করে করা হয়ে উঠেনি। এমন সময় কলিং বেলের শব্দ। ঝিরঝির বৃষ্টির মধ্যে আবার কে এলো? দেখতে হয় এই প্রবাসে কে আমার জন্য এত মায়া দেখাতে আসলো।

"ওহ তুমি! কেমন আছ লিহান?"
"এতক্ষণ লাগলো দরজা খুলতে?" অভিমানী কন্ঠ বেশ পরিস্কার।
"আসলে এই গোছানোর কাজ টাজ করছিলাম। তাই দেরি হয়ে হয়ে গেল। সরি ডিয়ার।"
"এত ফরমাল হলে কবে থেকে। নাকি চলে যাবে বলে ফরমাল সাঁজছো?"
"তুমি কি এইসব প্রশ্ন করার জন্যই বৃষ্টির মধ্যে ভিজে চলে আসছো?"
"আর বলোনা আমার গাড়িটার ড্রাইভারটা নাকি তার গার্লফ্রেন্ডের সাথে কোথায় বেড়াতে যাবে। বাধ্য হয়ে ছুটি দিতে হলো। আর জানইতো আমি নিজে গাড়ি চালাতে তেমন স্বস্তিবোধ করি না। তাই অগত্যা টেক্সি করেই আসতে হলো।"
"আচ্ছা, ঠিক আছে প্যাচাল বন্ধ করে এইবার আরাম করে বসো। তোমার জন্য এককাপ গরম কফি নিয়ে আসি। সঙ্গে অন্য কিছু খাবে? এই ধরো স্যান্ডউইচ অথবা বার্গার?"
"আরে দাড়াও তুমি আজ চলে যাবে। আর কোনদিন হয়তো তোমার সাথে বসে কফি খেতে পারবো না। আজকের কফিটা আমিই বানাই।"
"এই দেশে এসে বেশ কিছু রান্নাবান্না করতে শিখেছি। বুঝলে?"
"হুমম.. আচ্ছা তুমি কি সত্যিই সত্যিই চলে যাচ্ছো দেশে? আর কখনোই কি তোমার সাথে আমার দেখা হবে? কখনোই কি হাটা হবে সবুজ ঘাস মাখানো ক্যাম্পাসটায়?"

মানুষ যে হঠাৎ করেই কিভাবে কেঁদে ফেলে বুঝি না। এই মুহুর্তে লিহানের চোখে পানি। আমি শান্তনা দেই কিভাবে ভেবে পাচ্ছি না। আর শান্তনা দিয়েও কি খুব লাভ হবে? আমাকে এখানকার বন্ধন ছেড়ে যেতেই হবে। হয়তো এইখানে থাকলে একটু খুঁজলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরী হয়ে যাবে। ভালো বেতনও পাওয়া যাবে। লিহানের সাথে সম্পর্কটা আরো গভীর হতেও পারে। হয়তো সেটা সংসার পর্যন্ত গড়াতে পারে। কিন্তু আমার এর কোনটিতেই ইচ্ছা নেই। তারচেয়ে দেশেই ফিরে যাই। পরে অন্য কিছু দেখা যাবে। মেয়েটার চোখে এখনও পানি। আচ্ছা কতো কাঁদতে পাওে মেয়েটা?

"আচ্ছা চলে যাওয়ার দিনটাতে তুমি কেদে কেদে সাগর বানিয়ে ফেলবে নাকি? এমনিতেই সকাল থেকেই বৃষ্টি তার উপর আবার তোমার কান্না। পানির জন্য শেষ পর্যন্ত এয়ারপোর্টে পৌছাতে পারলেই হয়।"
কান্নার মধ্যে হেসে দিল লিহান। চোখের জল মুছতে মুছতে ঠিক হয়ে নিল।
"তুমি পারোও বটে। আমি কতো সিরিয়াস, আর তুমি এটা নিয়ে ফান করছো। এই যে চলে যাচ্ছো তুমি তোমার কি কোনই কষ্ট হচ্ছে না?"

২.
ভাবনার গভীরে ডুবে গেলাম। আশেপাশে লিহানের অস্তিত্ব ভুলে গেলাম। জমে গেল চারপাশের অবস্থান। স্মৃতির পাতায় চোখ রাখলাম আনমনে। এই জীবনটাতে বহুবার না চাইলেও মায়া মমতাগুলো পেয়ে গেছি হঠাৎ করেই। একসময়ের অপরিচিত মানুষগুলোর ভালোবাসা, মায়া মমতা পেয়েছি বেশি। ছোটবেলায় কিছুটা অবহেলায় কেটেছে বলেই হয়তো প্রকৃতি এখন শোধ দিচ্ছে। যাদের কাছে মায়ার জন্য হন্যে হয়ে মুখ চেয়ে থাকতাম, অনেক অবহেলা সয়েও যাদের একটু মমতা পাওয়ার জন্য উদ্দিগ্ন হয়ে থাকতাম তাদের ভালোবাসাই পাইনি সেই সময়টাতে।
স্মৃতিগুলো আজ কি শুরু করলো? কাপড়চোপড় গোছানো এখন্ও বাকি। অথচ একের পর এক স্মৃতি সামনে চলে আসছে।

(উপন্যাস অথবা গল্প যাই হোক, এমন কিছু লেখার চেষ্টা শুরু করেছিলাম। দু্ইবার ব্লগে পোস্ট করেছিলামও। তারপর চিরাচরিত অবস্থা। খুব বাজে রকমের অলস আমি। তাই শেষ করা হয় নি। অনেকদিন পর ব্লগের পুরানো লেখাগুলো দেখছিলাম। হঠাৎ সন্ধান পেয়ে গেলাম এই লেখাটির। ভাবলাম শেষ করার চেষ্টা চালানো যেতে পারে। একই বিষয় এতোদিন ঝুলিয়ে রাখাটা মনে হয় ঠিক না। এই বোধের পর শেষ করার তাগিদ হিসেবে এই পর্বের পোস্ট। )
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৩
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×