somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্যপ্রযুক্তি, বেসিস এবং ভারত!!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যে কবার ভারত গিয়েছি প্রতিবারই মন খারাপ হয়েছে।
আমার ভারত ভ্রমন মুলত দিল্লী আর আগ্রাতে সীমাবদ্ধ। অন্য স্টেট গুলো দেখার সুযোগ হয়নি। রাজধানীকে চমৎকার ভাবে সাজিয়েছে। প্রশস্ত রাস্তা, মেট্রোরেল, বিমানবন্দর সবকিছুতেই পরিকল্পিত নগরীর ছাপ স্পষ্ট। দিল্লী, মুম্বাইকে ভারতের বিজ্ঞাপন বলা যায়। আমরা এখনো আমাদের বিজ্ঞাপন নগরী তৈ্রী করতে পারিনি। এসব দেখে আফসোস হয়েছে কিন্তু মন খারাপ হয়নি। মন খারাপ হওয়ার কারনটা অন্য জায়গায়!


দিল্লীর বর্ডারের পাশেই উত্তর প্রদেশের নয়ডাকে ভারত আইটি নগরী হিসেবে তৈরী করছে। সরকার শুধু জায়গা দিয়েছে। বিভিন্ন ডেভলোপার কম্পানি ইনফ্রাস্ট্রাকচার তৈরী করে ভাড়া দিয়েছে। শুধু উত্তর প্রদেশে নয়, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা সবজায়গাতে একই চিত্র। আর এসব জায়গায় একাধিক ব্রাঞ্চ অফিস খুলেছে Google, Microsoft, Philips, LG, Ericson, Nokia, Samsung এর মত নামী দামী কম্পানীগুলো। আর একেকটা ব্রাঞ্চ অফিসে কাজ করছে দুই হতে তিন হাজার এমপ্লয়ী। এসব ব্রাঞ্চ অফিসের বেশিরভাগেই তেমন রির্সাচ বেইশড কাজ হয়না। শুধু ইমপ্লিমেনটেশন পার্টটুকু হয়ে থাকে।


বাইরের বড় বড় প্রতিষ্ঠানগুলোর ভারতের প্রতি আকৃষ্ট হওয়ার কারন সস্তা শ্রম বাজার। এসব প্রতিষ্ঠানে কোন কাঁচমালের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু ইনফ্রাস্ট্রাকচার, বিদুৎ আর জনশক্তি। ভারত তার এই সস্তা শ্রমবাজার কাজে লাগিয়ে তৈ্রী করছে একের পর এক আইটি পল্লী।এসব প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তির বেতন বাবদ যে পরিমান ডলার ভারতে ঢুকছে তা তাদের অর্থনীতিতে গুরুত্তপূর্ন ভূমিকা রাখছে।

এবার বাংলাদেশের কথায় আসা যাক। বাংলাদেশ কি করছে?

১। ইন্টেল প্লান্ট স্থাপনের জন্য জায়গা চেয়েছিলো। বাংলাদেশে জায়গা দিতে পারেনি তাই তারা চলে গিয়েছে।
২। বেসিসের কয়েকজন নেতা বাংলাদেশে ব্রাঞ্চ খুলেছে এমন একটি কম্পানীকে বলেছে তার এমপ্লয়ীদের বেতন যাতে কমিয়ে দেয়া হয়!!


উপরের দুটি ঘটনাই পরিচিতজনদের কাছ হতে শুনেছি। খুব করে চাইছি ঘটনা দুটি যাতে অসত্য হয়!! বাইরের কোন কম্পানী যদি তাদের সফটওয়্যার সল্যুশন তৈ্রী করার জন্য বাংলাদেশে ব্রাঞ্চ খুলে এতে যে দেশেরই লাভ এ সহজ কথাটি কেউ বুঝতে চাইছেনা। একটা সমস্যা হল বিদ্যুৎ নিয়ে। তারও সমাধান আছে! এ নিয়ে আলাদা পোষ্ট দিব। না হয় পোষ্ট অনেক বড় হয়ে যাবে।

ভারত যখন তথ্যপ্রযুক্তির হাইওয়েতে সাই সাই করে এগুচ্ছে তখন আমরা পরে আছি অন্ধকার গলিতে। ভারতের শ্রম বাজার যদি সস্তা হয়, সেখানে আমাদের দেশের শ্রম বাজার হল পানির দর। অথচ সে সুযোগটা আমরা নিতে পারছিনা কিংবা নিতে চাচ্ছিনা!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×