গতকালের ডেইলি স্টার'এর অনলাইন সংস্করণ থেকে জানা গিয়েছিল, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মায়ানমারের বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ এর জবাবে বাংলাদেশ ও সৈন্য সমাবশ ঘটাচ্ছে।
আজকে আবার জানা গেল , নাসাকা বাহিনী সীমান্তের বিভিন্ন পয়েন্টে ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা সমাবেশ করেছে, উদ্দেশ্য পুশ ইন করা। বাংলাদেশ ইতোমধ্যে সীমান্তে তিন ব্রিগেড সেনা পাঠিয়েছে, আরো এক ব্রিগেড পাঠানোর প্রস্তুতি আছে। বিডিআর বাহিনীর বেশির ভাগ ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ৩ তিন তারিখ থেকে নাসাকা সীমান্তের পাঁচ কিলোমিটারের ও ভিতরে সৈন্য সমাবেশ ঘটায়। তারা সীমান্তে তারকাঁটা নির্মাণ শুরু করে। বাংলাদেশের সকল কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও তারা তা অব্যাহত রাখে।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় তাদের অনাহূত প্রবেশ কালে বাংলাদেশ নৌবাহিনীর হাতে নাস্তানাবুদ হয়ে তারা তেল-গ্যাস অনুসন্ধান বাদ রেখেই পশ্চাদপসরণ করে। সেইসময় মায়ানমার প্রশ্ন তোলে, বাংলাদেশ যুদ্ধজাহাজ পাঠানোর মতো এত সাহস পায় কি করে এবং স্পষ্টত বাংলাদেশ-আমেরিকার সম্পর্কের দিকে নির্দেশ করে।

মায়ানমারের কাছে তেওপোডং -২ ক্ষেপণাস্ত্র আছে বলে ধারণা করা হয়।
মায়ানমারের কাছে ৪০০০ কি.মি. পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, আর আছে বিপুল সৈন্যবাহিনী। সম্প্রতি জাপান সরকার মায়ানমারের কাছে পাঠানো আধুনিক যুদ্ধ সরঞ্জামাদির একটি চালান আটক করে। বান্দরবানের সীমান্তের কাছাকাছি মায়ানমার একটি বিমান ঘাঁটির সংস্কার কাজ শুরু করেছে এবং ১৩টি বিমান সমাবেশ ও ঘটিয়েছে।
তবে আগামী নভেম্বর মাসে বঙ্গোপসাগরে 'টাইগার শার্ক' নামক বাংলাদেশ-আমেরিকা যৌথ নৌ মহড়ার কথা আছে। আশা করা যায় এই সময়ের মধ্যে মায়ানমার জান্তা কিছু করার সাহস দেখাবে না। তবে আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরই। কূটনৈতিক দিক দিয়ে বাংলাদেশ মিয়ানমারের চেয়ে অনেক এগিয়ে আছে, এর সব কিছু (সামরিক ও কূটনৈতিক)ব্যবহার করে আমাদের সার্বভৌমত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



