somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ বিজয় সকলের

১৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা অটুট ও অক্ষুণí রাখতে আবার নতুন করে শপথ নেয়ার দিন। শোষণ ও বৈষম্যের কাছে মাথা নত না করার দিন। কালের পরিক্রমায় প্রতি বছর এ দিনটি একবার ঘুরে এলেও এবার দিনটির রয়েছে বিশেষ তাৎপর্য। বিশেষ পেক্ষাপট। দীর্ঘ দিন থেকেই বিভিন্ন মহল ও প্রান্ত থেকে আমাদের বুকের তাজা রক্তে অর্জিত প্রিয় স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বারবার। এখন আমাদের দেখিয়ে দেয়ার সময় এসেছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র লড়াইয়ের পর ১৯৭১ সালে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিশ্বমানচিত্রের বুকে স্খান করে নিয়েছে যে বাংলাদেশ নামের দেশ, তা কোনো দিন আর মুছবার নয়। বাংলাদেশী জাতি হিসেবে আমাদের গর্ব ও অহঙ্কার করার মতো যে ক’টি দিন আছে তার মধ্যে সেরা এই দিন। জীবনের মায়া উপেক্ষা করে যেসব বীর সেনানি সে দিন দেশমাতৃকার টানে অস্ত্র হাতে লড়াই করে জীবন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন-সার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন, জাতি আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।

বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতীয় স্টেডিয়ামে উপস্খিত থেকে কুচকাওয়াজ উদ্বোধন ও সালাম গ্রহণ করবেন।
যে মোটা ভাত আর মোটা কাপড়ের জন্য ৩৭ বছর আগে বাংলাদেশের মুক্তিপাগল মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিল, তা যেন আজো স্বপ্নই রয়ে গেছে।

১৯৭০ সালের নির্বাচনের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে তারা ষড়যন্ত্রের আশ্রয় নেয় ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য। বঙ্গবু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় লাভকারী আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিতে টালবাহানা শুরু করে শাসক গোষ্ঠী। ফলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এ অঞ্চল। একাত্তরের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ জনগণের স্বাধীনতার স্পৃহাকে প্রবল করে তোলে। ‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’­ বঙ্গবুর এ ঘোষণা মুক্তিপাগল জাতির মনে বিদ্রোহের আগুন ধরিয়ে দেয়। জনতার উত্তাল তরঙ্গে ঢাকা যখন অগ্নিগর্ভ, তখন পাকিস্তানি শাসকচক্র আমাদের মুক্তির স্পৃহাকে সামরিক বুটের তলায় নিশ্চিহ্ন করার পথ বেছে নেয়। ২৫ মার্চের রাতে নিরস্ত্র মানুষের ওপর অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরু হয় হত্যাযজ্ঞ। ঘুমন্ত মানুষের ওপর এভাবে রাতের আঁধারে ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে গোটা বিশ্ব। পরক্ষণেই সম্বিত ফিরে আসে সময়ের সেই অমোঘ ঘোষণায় : ‘আমি মেজর জিয়া বলছি’। ২৬ মার্চ রাতে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের এ ঘোষণায় দিকনির্দেশনা খুঁজে পায় দিশেহারা জাতি। শুরু হয় মুক্তিযুদ্ধ; বৈষম্যের শৃঙ্খল ভেদ করে বিজয় ছিনিয়ে আনার সংগ্রামের চূড়ান্ত অধ্যায়। শত্রু আর রক্ত মাড়িয়ে মুক্তিসেনারা এগিয়ে চলেন বিজয়মিনারের দিকে। দীর্ঘ নয় মাস মুক্তিসংগ্রামের পর একাত্তরের এই দিনে হানাদার বাহিনী পরাজয় মেনে আত্মসমর্পণ করে। শুরু হয় স্বাধীন বাংলাদেশের পথচলা।

সূত্র: নয়াদিগন্ত, ১৬ই ডিসেম্বর, ২০০৮
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×