আজ ১৬ই ডিসেম্বর,আমাদের মহান বিজয় দিবস।বাংলাদেশ ও বাঙ্গালীর জন্য আজ সব থেকে খুশির দিন,গৌরবের দিন।আজ দেশের ৩৮তম বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরন করি সকল পবিত্র আত্মাদের যাঁরা দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন,স্মরণ করি সকল নির্যাতিত মা-বোনদের যাঁদের আত্মত্যাগের মূল্য আমরা কোনদিনও শোধ করতে পারবোনা,স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধাদের ও তাঁদের বীরত্বকে যাঁরা দেশ মাতার প্রয়োজনে নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, স্মরণ করি সকল মহান নেতাদের যাঁদের শক্তিশালী ও বিচক্ষন নেতৃত্ব দেশকে স্বাধীনতার দিকে নিয়ে গিয়েছে।
বন্ধুরা, আজ ৩৮ বৎসর হলো আমরা স্বাধীন,কিন্তু আজও আমাদের দেশ ও জাতী কলঙ্কমুক্ত নয়;আজও আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরধী ৭১ এর খুনী জামাত,রাজাকার,আলবদর সহ সকল যূদ্ধাপরাধী ও মানবতা বিরোধী শক্তি বিদ্যমান।এটা আমাদের পুরো জাতীর জন্য চরম লজ্জাজনক ও সকল শহীদ আত্মা ও নির্যাতিতাদের প্রতি চরম অপমানকর। আমাদের বিজয় সেদিনই চুরান্তভাবে আসবে যেদিন আমরা আমাদের দেশ ও জাতীকে কলঙ্কমুক্ত করতে পারব।তাই বন্ধুরা আমাদের আজ নতুন করে নতুন ভাবে যুদ্ধে অবতীর্ণ হতে হবে; আর এ যুদ্ধ সকল যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগরায় আনার যুদ্ধ, এ যুদ্ধ সকল স্বাধীনতা বিরোধী মুক্ত দেশ গড়ার যুদ্ধ, এ যুদ্ধ দেশ ও জাতীকে কলঙ্কমুক্ত করার যুদ্ধ। আসুন আমরা সকলেই এই যুদ্ধে শামিল হই ও একটি জামাত-শিবির,রাজাকার,আলবদর ও অন্যান্য অপশক্তি মুক্ত একটি দেশ গড়ে তুলি...
যুদ্ধাপরাধীদের বিচার চাই- যুদ্ধাপরাধী মুক্ত দেশ চাই, এই হোক আমাদের বিজয় দিবসের শপথ...
জয় বাংলা
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


