somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন পত্র জমা আর আগুন জরা কথা

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার যতই চেষ্টা করুক আমারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

'যতই সরকার চেষ্টা করুক আমাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার, আমরা নির্বাচন থেকে দূরে সরে যাবো না। আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকবো' বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতারণা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রে স্বাক্ষর করতে গিয়ে কান্না জড়িত কন্ঠে এসব কথা বলেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'পার্টি থেকে আমাকে বলা হয়েছে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করার কথা আমরা কখন ভাবিনি। আজকেও এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে বাদ দিয়ে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা সরকারের যে অপকৌশল, নির্বাচনের ঠিক পূর্বে এ রায় ঘোষণা করার অর্থ হচ্ছে দেশনেত্রীকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা।'


তিনি বলেন, 'গোটা ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার। তারই অংশ হিসেবে এ আদেশ, এ রায় হয়েছে। আমি গতকালই বলেছি, বাংলাদেশের জনগণ এ রায়, এ আদেশ মানবে না, মানে না, গ্রহণ করে না। আমরা তারপরও বলেছি যে, আমরা এ নির্বাচনকে আমাদের আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সঙ্গে নিয়ে আমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করছি।'

তিনি আরো বলেন, 'যতই সরকার চেষ্টা করুক আমাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয়ার, আমরা নির্বাচন থেকে দূরে সরে যাবো না। আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকবো। আমাদের এ নির্বাচনে জয়ী হয়ে আন্দোলনে জয়ী হয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করবো। তার শূন্য আসনগুলোতে আমাকে গতকাল পার্টি থেকে বলা হয়েছে বগুড়া-৬ (সদর) এই আসন থেকে নির্বাচন করার জন্য। অত্যন্ত দ্রুততার সাথে আমাদের বগুড়ার নেতৃবৃন্দ এয়ারপোর্টে এসেছিলেন। তাদেরকে ফরম ফিলাপ করে দিয়েছি জমা দেয়ার জন্য। আমি আশা করছি বগুড়া-৬ থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে।'

এ সময় মির্জা ফখরুল ইসলাম কান্নাভেজা কণ্ঠে বলেন, 'আজকে এই ফরমে সই করতে গিয়ে আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি। নেতারাও ভারাক্রান্ত হয়েছে। আমরা পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে ভরসা রাখছি যে, আগামী নির্বাচনে আমাদের জয় ইনশা আল্লাহ হবেই।'

এর পর তিনি সৈয়দপুর থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা হন সেখানে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।

লিখেছেন রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮

[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নাবিকের মনের নোঙর

লিখেছেন খায়রুল আহসান, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২২

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

এই পাড়েতে পদ্মা বহে, ঐ পাড়ে গঙ্গা।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩

এইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×