আবার যেদিন আসবে,
যদি তোমাকে আসতেই হয়;
যদি মনে ক্যান্সার ধরে
যা কেউ পারে নাই সাড়াতে ,
এমন যদি হয় তোমার সমস্ত আত্নায়
পাপের কালিমা আর নষ্ট সময়ের গন্ধ,
কিন্তু তুমি চাও ঘাস ফুল হতে
তবে সেদিন এই উদ্বাস্তুর কাছে এসো।
আমি ক্যান্সার সাড়াতে ছুরি ধরব না,
কাটা চামুচ হাতে রেস্টুরেন্টে বসাব না;
সত্য বলতে কি সেই সামর্থ্য আমার নেই।
আমি সেদিন এক ফর্দ কাগজে,
হয়তো সেটা থাকবে ছেড়া নয়তো ময়লা
কিংবা সাদা ধবধবে,
লিখে দিব একটা অনুকাব্য
যার সমস্ত বর্নমালায় অবাধ্য সমুদ্রের
গর্জনের মত তীব্র প্রেম থাকবে,
আর থাকবে তোমার আর আমার
আগামী জন্মের শুদ্ধ কবিতা।
১৭ জুন,২০১৫
ইমেইলঃ [email protected]
#tanzirkhankobita
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




