সমুদ্র অভিযাত্রায় হাঙর গিলেছে আমায়,
অক্টোপাস জড়িয়েছে রক্তস্নাত স্বত্বায়!
ফিরে দেখি নাই, কি বিষে পচেছি বাস্তবতায়?
ভ্রান্তির শেষে, আছে কি কোন সুখ মিলেমিশে?
নিথর সময়ে লাশেরা ঘোরে চারপাসে,
কটু গন্ধে বন্ধ হয়ে আসে খাঁচার ময়নার নিশ্বাস,
পাইনি খুঁজে এ প্রহরে কোন জীবন্ত স্বত্বা।
ফেরারি বাতাসে বটের পাতার উড়ো চিঠিতে
দেখেছিলাম কোন এক পূর্ণিমা রাতে আসবে সুখ বার্তা!
ভুল সময়ে জন্মেছি আমি,করেছি ভুল বিপ্লব
বারুদের গন্ধে এঁকেছি মানচিত্র,ভালবাসি নাই গোলাপ।
মে ০৬,২০১৫
[email protected]
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


