দ্বৈরথে হৃদয়দসু্য--জয়স্পৃহা জাগে
কেউ ছোঁয় সাফল্যের সোনালি শিখর--
কেউ মানে পরাজয় প্রিয় অনুরাগে
কেউ খোঁজে পোড়ামাটি, প্রকৃত শিকড়।
কখনো-বা প্রিয়প বিশাল প্রকৃতি--
কখনো নারীর সঙ্গ পুরুষের কাছে
প্রিয়তম ভুল দাবি, অশুভ সমপ্রীতি;
পুরুষ-রমণী তবু মূলে যায়, বাঁচে।
কবি একা হেঁটে যায় কুমারের তীরে
ধ্যান ভেঙে পেতে চায় কবিতা-তালুক
কাব্যলক্ষ্মী বাস করে বোধের গভীরে--
জীবনের নৈশগাড়ি এনে দেয় সুখ।
কবি নয় মুখাপেী প্রেমের দয়ার
যদিও রয়েছে হাতে প্রথম পয়ার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

