সমুন্নয়-মোনাজাতউদ্দিন গবেষণা ফেলোশিপ ১৪১৮-এর জন্যে প্রস্তাব আহ্বান
গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন সমন্বয়’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘সমুন্নয়’-এর সহায়তায় ‘চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ’ ১৪১৪ সাল থেকে ‘সমুন্নয়-মোনাজাতউদ্দিন গবেষণা ফেলোশিপ’ দিচ্ছে। নিম্নলিখিত তথ্যাবলির আলোকে ১৪১৮ বঙ্গাব্দের জন্যে ১৫ কার্তিক ১৪১৭/৩১ অক্টোবর ২০১০-এর মধ্যে গবেষণা-প্রস্তাব প্রেরণের অনুরোধ জানানো হচ্ছে।
‘সমুন্নয়-মোনাজাতউদ্দিন গবেষণা ফেলোশিপ ১৪১৮’-এর তথ্যাবলি
১. ফেলোশিপের নাম : ‘সমুন্নয়-মোনাজাতউদ্দিন গবেষণা ফেলোশিপ ১৪১৮’
২. উদ্যোক্তা সংস্থা : চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ, ঢাকা
৩. সহায়ক সংস্থা : উন্নয়ন সমন্বয়, ২/ই/১-বি, ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা ১০০০
৪. ফেলোশিপের মেয়াদ : সর্বোচ্চ ৪ মাস
৫. গবেষকের যোগ্যতা : স্নাতকোত্তর/ এমফিল/ পিএইচ.ডি. পর্যায়ের শিক্ষার্থী/ গবেষক
৬. তত্ত্বাবধায়কের যোগ্যতা : ক) কমপক্ষে সহকারী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক; খ) পিএইচ.ডি. ডিগ্রিধারী শিক্ষক, সাংবাদিক ও গবেষক; গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদান রয়েছে এমন প্রতিষ্ঠিত ও স্বীকৃত পেশাজীবী
৭. গবেষণা প্রস্তাব : সর্বোচ্চ চার পৃষ্ঠার প্রস্তাবনায় গবেষণার শিরোনাম, ভূমিকা, উদ্দেশ্য, তাৎপর্য, সংশ্লিষ্ট গবেষণার পর্যালোচনা, পদ্ধতি, কর্ম-পরিকল্পনা, সহায়কসূত্র ও অধ্যায়বিন্যাস স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। গবেষকের দুই কপি ছবি, জীবনবৃত্তান্ত এবং তত্ত্বাবধায়কের সম্মতিপত্র দিতে হবে।
৮. গবেষণার এলাকা : মোনাজাতউদ্দিনের কর্মচেতনার প্রতিফলন ঘটে এমন-- ক) গণমাধ্যমের ইতিহাস ও অবদান; খ) উন্নয়ন যোগাযোগ; গ) যোগাযোগের সনাতন মাধ্যম; ঘ) গ্রামীণ সাংবাদিকতা; ঙ) খ্যাতিমান গণমাধ্যম-ব্যক্তিত্বের জীবনকর্মের মূল্যায়ন এবং চ) জনজীবনস্পর্শী যে কোনও বিষয় [যেমন--গ্রামীণ সমাজ ও অর্থনীতির পরিবর্তন, গ্রামীণ জীবনে বিশ্বায়নের প্রভাব, গ্রামীণ অর্থনীতিতে অভিবাসনের প্রতিক্রিয়া, গ্রামীণ ক্ষমতার কাঠামোতে পরিবর্তনের ধারা প্রভৃতি]
৯. প্রস্তাব প্রেরণের ঠিকানা: ডক্টর তপন বাগচী
সমন্বয়কারী
‘সমুন্নয়-মোনাজাতউদ্দিন গবেষণা ফেলোশিপ’
উন্নয়ন সমন্বয়,
২/ই/১-বি, ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা ১০০০
মেইল : [email protected],
ফোন : ০১৭১৩০৬৭৯০৯
অথবা
ডক্টর তপন বাগচী
উপপরিচালক
গবেষণা সংকলন ফোকলোর বিভাগ
বাংলা একাডেমী, ঢাকা ১০০০
১০. সম্মানীর পরিমাণ: ক) গবেষক : সাকল্যে ২৪,০০০/০০ (চব্বিশ হাজার টাকা) মাত্র খ) গবেষণা-তত্ত্বাবধায়ক : সাকল্যে ৫,০০০/০০ (পাঁচ হাজার টাকা) মাত্র
১১. প্রস্তাব বিবেচনা পর্ষদ : ক) স্মৃতি সংসদের প্রতিনিধি; খ) উন্নয়ন সমন্বয়ের প্রতিনিধি, গ) শিক্ষক/ সংবাদিক/ গবেষক/ পেশাজীবী
১২. গবেষণা-প্রতিবেদন অনুমোদন পর্ষদ : স্মৃতি সংসদ, উন্নয়ন সমন্বয় ও তাদের মনোনীত একজন বিষয়-বিশেষজ্ঞ।
এম আনোয়ারুল হক: সভাপতি
দীনেশ দাস: সম্পাদক
ডক্টর তপন বাগচী: তথ্য ও গবেষণা সম্পাদক
চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ
২/ই/১-বি, ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা ১০০০
সমুন্নয়-মোনাজাতউদ্দিন গবেষণা ফেলোশিপ ১৪১৮-এর জন্যে প্রস্তাব আহ্বান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।