
প্রিয় বৃষ্টি!
তুমি বড্ড বেশি গোলমেলে।
আমার শত কাঠখড় পোড়ানো ব্যস্ত দিনের শেষে!
একরাশ অভিমান ভরা রাতটাও তুমি ছেড়ে কথা বলো না!
ঠিক মনে পড়িয়ে দাও,
প্রথম কৈশোরে ঠিক কবে,
কোন ক্ষণে চুমু একেঁছি প্রেমিকার বাম গালে।
কবে হাতের কবজিতে চাপ দিয়েই বলে দিয়েছি ভালোবাসি।
বৃষ্টি!তুমি বড্ড বেশি গোলমেলে!
এক তুমুল ঝগড়ার রাতে দুম করে মনে করিয়ে দ্যাও,
বুকের কতোটা পুড়লে ভালোবাসা ঘর বাঁধে!
তুমি এক শহর দূরত্বের অভিমান আরো বাড়িয়ে দাও হঠাৎ করেই!
আবার কখনোবা তোমার জলেই ভিজিয়ে দাও সব!ডুবিয়ে দাও ভালোবাসায়!
বৃষ্টি!তুমি বড্ড বেশিই গোলমেলে!
আমার প্রিয় শহরের হাতে হাত রাখা বিকেল!
চোখে চোখ রাখা সন্ধ্যা।
প্রথম ভুল বুঝে চলে যাওয়া!
মনে করাও সব কিছুই!
রিনঝিন শব্দে নস্টালজিক করো বারবার।
বৃষ্টি!তুমি বড্ড বেশি গোলমেলে!
তুমি ভুলতে দাও না কিছুই।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৮ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



